রহস্য, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার সমগ্র/সংকলন

দ্য অ্যাডভেঞ্চারস অব টম সয়ার

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳235

৳ 28016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 45

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"দ্য অ্যাডভেঞ্চারস অব টম সয়ার" বইয়ের ফ্ল্যাপের লেখা: টম থাকে খালার কাছে। তার নানা ধরনের ফন্দিফিকিরে খালা অতিষ্ঠ। কিন্তু খুবই ভালােবাসেন মা-মরা ছেলেটাকে। কাজে আর পড়ালেখায় সমানে ফাঁকি দেয় সে। খালার লুকোনাে জিনিস খেয়ে ফেলে লুকিয়েই। খালা যখন টমকে ঝাড়ু হাতে খাটের নিচে খুঁজছেন, টম তখন জ্যামের বয়াম সাবাড় করছে আলমারির ভেতরে বসে। খালা ভাবেন, কী শয়তান! এক রকম চাল দুইবার চালে না! দুই দিন পরপর নতুন ফন্দি বের করে ফেলে।

সে স্কুল তাে ফাঁকি দেয়ই, রাতের বেলা বেরিয়ে পড়ে। ইনজুন বন্ধু হাকলবেরি ফিনের সঙ্গে। রাত ১০টায় খালাকে ফাকি দিয়ে চলে যায় গােরস্থানে। বিস্ময়করভাবে সেখানে তারা একটি খুনের ঘটনা দেখে ফেলে গােপনে এবং পালিয়ে আসে জলদস্যু হওয়ার জন্য এই দুই কিশাের চলে যায় মিসিসিপি নদীর ওপারে ঘন জঙ্গলে। সৰাই ভেবেছে ওরা আর বেঁচে নেই। গির্জায় যখন ওদের মৃত্যু নিয়ে অনুষ্ঠানের আয়ােজন চলছে, তখন সবাইকে হতবাক করে দিয়ে ফিরে আসে ওরা।

ডাকাত, খুনি আর গুপ্তধনের সন্ধানও পাওয়া যায় ওদের কল্যাণেই। টম ও হাকের দুঃসাহসিক অভিযানের মধ্যে একবার ডুব দিলে শেষ না করে ওঠা মুশকিল। এই বই প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে মার্ক টোয়েন স্বীকৃতি পান এক অসাধারণ লেখক হিসেবে। বইটি হয়ে ওঠে ছােট-বড় সব পাঠকের আনন্দ-পাঠের এক দুর্দান্ত অভিজ্ঞতা।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম দ্য অ্যাডভেঞ্চারস অব টম সয়ার
ইংরেজি নাম The Adventures of Tom Soyar
লেখক মার্ক টোয়েন, শহীদ আখন্দ
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় রহস্য, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার সমগ্র/সংকলন
আইএসবিএন 9789849350118
পৃষ্ঠা সংখ্যা ১৪৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৮
মার্ক টোয়েন

লেখক সম্পর্কে

মার্ক টোয়েন

মার্ক টোয়েন জন্ম ৩০ নভেম্বর ১৮৩৫, আমেরিকার মিসৌরিতে | আসল নাম স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স। বিশ্বব্যাপী মার্ক টোয়েন নামে পরিচিত। ১২ বছর বয়সে বাবা মারা যান। জীবিকা অর্জনের জন্য তাঁকে বেরিয়ে পড়তে হয়। আমেরিকার বিভিন্ন রাজ্য ঘুরে বেড়িয়েছেন। বড় হয়েছেন মিসিসিপি নদীর তীরে, এই নদীতে স্টিমবােটের পাইলট ছিলেন। অংশ নেন আমেরিকার গৃহযুদ্ধে। যুদ্ধের পর সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। টম সয়ীর প্...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 235

৳ 28016% ছাড়