ডায়েরী ও চিঠি সংগ্রহ

পলাশীর এক ইংরেজ সৈনিকের কালপঞ্জি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳193

৳ 23016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 37

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"পলাশীর এক ইংরেজ সৈনিকের কালপঞ্জি" বইয়ের ফ্ল্যাপের লেখা: পলাশীর যুদ্ধ বাঙালির আবেগ ও ইতিহাসের সঙ্গে সমান্তরালভাবে একাত্ম । যুদ্ধে সিরাজ-উদ-দৌলার পরাজয় বণিক ইংরেজদের রাজায় পরিণত করে। এরই পথ ধরে ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয় ঔপনিবেশিক শাসন। গত ১৫০ বছরে পলাশী নিয়ে রচিত হয়েছে বহু নাটক আর কাব্য। এ নিয়ে ইতিহাস লিখেছেন ভারতবর্ষ ও ইউরােপের পণ্ডিতেরা। বহু ভাষায় রচিত এসব ইতিহাসগ্রন্থের প্রণেতা একদিকে ইতিহাসবিদ, অন্যদিকে এই যুদ্ধের প্রত্যক্ষদর্শীরা।

পলাশীর যুদ্ধে ইংরেজ রাজকীয় বাহিনীর মেজর করনেইলির একগুচ্ছ পত্র নিয়ে লন্ডন থেকে ১৯৬৬ সালে প্রকাশিত হয়েছে Journal of my Services in India | এই বিবরণ এখন পর্যন্ত কোনাে বাংলা ইতিহাস গ্রন্থে ব্যবহৃত হয়নি। করনেইলির বিবরণীর মূল বিষয়গুলাে নিয়ে তৈরি বর্তমান গ্রন্থটি পলাশীর যুদ্ধ ও ভারতবর্ষে ইংরেজ শাসন এবং তৎকালীন বৃহত্তর বঙ্গের জীবনধারা সম্বন্ধে নতুন আকরগ্রন্থ। ২৫টি চিত্র ও ৫টি মানচিত্র পাঠককে পলাশী, ইংরেজ শাসন ও বঙ্গের তৎকালীন জনজীবন সম্বন্ধে স্বচ্ছ ধারণা দেবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম পলাশীর এক ইংরেজ সৈনিকের কালপঞ্জি
ইংরেজি নাম Polashir Ek Engreg Soiniker Kalponji
লেখক সৈয়দ মোহাম্মদ শাহেদ
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় ডায়েরী ও চিঠি সংগ্রহ
আইএসবিএন 9789845250122
পৃষ্ঠা সংখ্যা ১২০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৯
সৈয়দ মোহাম্মদ শাহেদ

লেখক সম্পর্কে

সৈয়দ মোহাম্মদ শাহেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলার অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদের জন্ম চট্টগ্রামে। বোয়ালখালীর হাওলা অঞ্চলে ১৯৫২ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি (১৯৮৬) লাভের পরে ভিজিটিং ফেলো ছিলেন জাপানোর নাগোইস বিশ্ববিদ্যালয়ের (১৯৯০-৯৩)। তাঁর গবেষণামূলক প্রকাশনার মধ্যে রয়েছে ছড়ার ইশকুল (১৯৭৮), ছড়ায় বাঙালী সমাজ ও সংস্কৃতি (১৯৮৮),Comparative Study in Oral Tradition (১৯৯৩) ও Aesthetical Ideas of Gandhi (২০০০)। জীবনীগ্র...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 193

৳ 23016% ছাড়