পরিবেশ. প্রকৃতি ও ভূগোল

তুমি বৃক্ষ আদিপ্রাণ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳320

৳ 40020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 80

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বৃক্ষ, ছোট একটি শব্দ। কিন্তু এর গভীরতা ও ব্যাপ্তি কতটা ব্যাপক ও বিশাল হতে পারে তা এই বই থেকে কিছুটা হলেও অনুভব করা যাবে। ছুঁয়ে দেখা যাবে একটি গাছ আমাদের জীবনে কতটা দরকারি হতে পারে। জীবনের গভীর ভাবনাবোধ থেকে বৃক্ষ ও প্রকৃতিকে উপলব্ধি করা সম্ভব হলে জীবন আরো অর্থবহ হতে পারে।

একজন মানুষ যদি প্রকৃতির ভাষা বুঝতে পারেন তাহলে তার জীবনটা দারুণ উপভোগ্য হয়ে উঠতে পারে। প্রকৃতির বিচিত্র ও মজার মজার সব অনুষঙ্গের মধ্যে বৃক্ষ অন্যতম। কিন্তু বৃক্ষ নিয়ে আমাদের চারপাশে এতই নৈরাজ্য যে লিখে বা বলে শেষ করা যাবে না। শুধুমাত্র এর নান্দনিক বিন্যাস নিয়েও অনেক কথা বলা যায়।

তুমি বৃক্ষ আদিপ্রাণ মূলত বৃক্ষ ও প্রকৃতিবিষয়ক সরল গদ্যের বই। বিষয় সিংশ্লিষ্ট নিবন্ধ, ফিচার ও প্রতিবেদন এ বইয়ের প্রাণ। কয়েক পর্বে বিভক্ত বইটিতে আছে কয়েকটি ভুল সংশোধনমূলক লেখা, পাওয়া যাবে দেশ-বিদেশ ভ্রমণের কিছু সাবলীল কথকতা। আছে কয়েকজন বৃক্ষঅন্তপ্রাণ মানুষকে নিয়ে অন্তরঙ্গ আলাপচারিতাও।

নগরজীবনে যারা এক চিলতে বারান্দা বা ছাদে বাগান করতে আগ্রহী তাদের জন্যও রয়েছে বাগানবিষয়ক কয়েকটি লেখা। মূল বিষয় বৃক্ষ হলেও বৃক্ষ আবর্তিত এসব বিচিত্র লেখা কিছুটা হলেও আমাদের পাঠ-রসনায় তৃপ্তি যোগবে

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম তুমি বৃক্ষ আদিপ্রাণ
ইংরেজি নাম Tumi Brikho Adipran
লেখক মোকারম হোসেন
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় পরিবেশ. প্রকৃতি ও ভূগোল
আইএসবিএন 9847012005484
পৃষ্ঠা সংখ্যা ২৮৮
ভাষা bangla
বাঁধাই hard cover
সংস্করণ ২০১৬ সাল
পৃষ্ঠা সংখ্যা288
ভাষাbangla
ISBN9847012005484
বান্ডিংhard cover
মোকারম হোসেন

লেখক সম্পর্কে

মোকারম হোসেন

মোকারম হোসেন জন্ম মাতুলালয়ে, ৩০ অক্টোবর। বাবা একেএম ফজলুল করিম, মা মনোয়ারা বেগম। গ্রাম লক্ষণপুর, পোস্ট: ভবানীজীবনপুর, উপজেলা বেগমগঞ্জ, জেলা: নোয়াখালী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা। একযুগেরও বেশি সময় দৈনিক প্রথম আলোয় 'প্রকৃতি' কলামে লিখছেন। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩৮। উল্লেখযোগ্য গ্রন্থ: বাংলাদেশের নদী, বর্ণমালায় বাংল...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 320

৳ 40020% ছাড়