বিবিধ

নজরুল-টোটেম

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳200

৳ 25020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 50

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

সাহিত্য পাঠ করে সাহিত্যজ্ঞান হয় না, সাহিত্য-সমালোচনা থেকেই অর্জিত হয় নান্দনিক বোধ ও প্রজ্ঞান। তবে, সকল সমালোচনাই এই তাৎপর্য তৈরি করতে পারে না। নতুন অবলোকন বিশ্লেষণ-মতার সঙ্গে সৃজন ও মনন-প্রতিভার মিথস্ক্রিয়া ঘটলেই জন্ম হয় নতুন সমালোচনা-সাহিত্যের। সিরাজ সালেকীন রচিত নজরুল-টোটেম গ্রন্থটি এই নতুনত্বের অনন্য দৃষ্টান্ত। তাঁর চিন্তার স্বকীয়তা গ্রন্থের নামকরণেই স্পষ্ট।

নজরুল ইসলামের চেতনালোকের কয়েকটি ভাবকল্প-অগ্নি, ঝড়, রক্ত, সুন্দর, বিষধর, যৌবন, ভগবান, মানুষ, সর্বনাম, রঙ, পুনঃপুন ব্যবহৃত হয়ে যেন টোটেম হয়ে উঠেছে। তাঁর কবিতা-গল্পে এই টোটেমগুলি পরিক্রমা করে করে নজরুল সৃষ্টিশীল থেকেছেন। সিরাজ সালেকীন এই সৃষ্টিশীলতা লক্ষ করে এগিয়েছেন, কবিতা-গল্পের অন্তর্দেশ চিরে-চিরে ব্যাখ্যা করেছেন টোটেমগুলির বিচিত্র তাৎপর্য। লেখকের অন্তর্বয়ন ও বয়ান হয়ে উঠেছে একুশ শতকে নজরুলকে ভিন্নভাবে পঠন-পাঠনের দিকনির্দেশনা।

নজরুল-টোটেম কেবল ভাবনার স্বাতন্ত্র্যেই নয়, নন্দনতত্ত্বের অধুনা ধারাকেও আত্তীকরণ ও প্রাসঙ্গিক করে তোলায় বিশিষ্টতা লাভ করেছে।

এ-যাবৎ নজরুল-সম্পর্কিত যাবতীয় সমালোচনার চর্বিতচর্বণ ও গতানুগতিক আলোচনাকে পাল্টে দিয়ে এই গ্রন্থ হয়ে উঠেছে স্বতন্ত্র ধারার ও বৌদ্ধিক পাঠ-অভিজ্ঞতার প্রবাহক। -বেগম আকতার কামাল

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম নজরুল-টোটেম
ইংরেজি নাম Nazrul-Totem
লেখক ড. ‍সিরাজ সালেকীন
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় বিবিধ
আইএসবিএন 98470120044142
পৃষ্ঠা সংখ্যা ১৫১
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৫
পৃষ্ঠা সংখ্যা151
ভাষাbangla
ISBN98470120044142
বান্ডিংhard cover
ড. ‍সিরাজ সালেকীন

লেখক সম্পর্কে

ড. ‍সিরাজ সালেকীন

জন্ম ১৫ অক্টোবর ১৯৬৮; কুমিল্লা জেলার দেবিদ্বারে। পিতা : মোহাম্মদ হোসেন; মাতা : আমেনা খাতুন। শিক্ষা : প্রাথমিক শিক্ষা দেবিদ্বার উপজেলার মডেল ইনস্টিটিউটে মাধ্যমিক এবং ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ের অধ্যয়ন। উভয় পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা সাহিত্য বিষয়ে বিএ অনার্স (১৯৯১) ও এমএ (১৯৯২)। উভয় পরীক্ষায় প্রথম শ্রেণী লাভ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘জীবনানন্দ দাশের ছোটগল্প :...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 200

৳ 25020% ছাড়