আল্লাহর বাণী স্বরূপ সন্ধানে
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
পবিত্র আল কুরআন করিম খুঁটিনাটি বিষয়ের বিস্তারিত বিবরণ সম্বলিত কোনো কিতাব নয়, বরং এ কিতাবে মূলনীতি ও মৌলিক বিষয়গুলোই উপস্থাপিত হয়েছে। এর আসল কাজ ইসলামি জীবনব্যবস্থার চিন্তাগত ও নৈতিক ভিত্তিগুলোর কেবল পরিপূর্ণ বিশ্লেষণ সহকারে উপস্থাপনই নয়, বরং একই সাথে বৈজ্ঞানিক যুক্তি-প্রমাণ ও আবেগময় জীবনধারার বাস্তব কাঠামো নির্মাণের ব্যাপারে পবিত্র আল কুরআন করিম মানুষকে জীবনের প্রতিটি দিক ও বিভাগ সম্পর্কে বিস্তারিত নীতি-নিয়ম ও আইন-বিধান প্রদান করে না, বরং জীবনের প্রতিটি বিভাগের চৌহদ্দি বলে দেয় এবং সুস্পষ্টভাবে এর কয়েকটি কোণে নিশান ফলক গেঁড়ে দেয়।
এ থেকে আল্লাহ্র ইচ্ছা অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগগুলোর গঠন ও নির্মাণ কোন্ পথে হওয়া উচিত, তা জানা যায়। এ নির্দেশনা ও বিধান অনুযায়ী বাস্তবে ইসলামি জীবনধারার কাঠামো তৈরি করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাজ ছিলো। দুনিয়াবাসীর সামনে কুরআন প্রদত্ত মূলনীতির ভিত্তিতে গঠিত ব্যক্তি চরিত্র এবং সমাজ ও রাষ্ট্রের বাস্তব আদর্শ উপস্থাপন করার জন্যই তিনি নিযুক্ত হয়েছিলেন।
বইয়ের তথ্য
| নাম | আল্লাহর বাণী স্বরূপ সন্ধানে |
|---|---|
| ইংরেজি নাম | Allahar bani : Swarup Sandane |
| লেখক | মুহম্মদ নূরুল ইসলাম |
| প্রকাশনী | ঝিঙেফুল |
| বিষয় | কোরআন বিষয়ক আলোচনা |
| আইএসবিএন | 9789848532728 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৪৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২২ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!