নৃসংশয়
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
পৃথিবীর প্রথম পাপ একজন নারীর কারণে সৃষ্ট। শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে ভাবলাে ফরিদুর-আদমকে গন্ধম খাইয়ে হাওয়া যেটা করেছিলাে। ফরিদুরের কাছে পাপ এমন একটি শব্দ, যা মহাশূন্যের মতাে দুর্বোধ্য আর সুপ্রাচীন। তবে সে এটাও জানে, বাস্তবিক এই জগতে ধর্মীয় নির্দেশনাবলী অনুসরণ না করাটাই হচ্ছে পাপ। সেদিক থেকে সে কিছুটা দায়মুক্ত। রােজ না হলেও সপ্তাহের জুমা নামাজটা বাদ দেয় না কখনও।
বাকি থাকে কিছু টুকিটাকি খারাপ অভ্যেস, ওগুলােকে সে পাপের সারিতে ফেলতে নারাজ। ‘ঘরে সুখ না থাকলে ওইসব মানুষ করবােই। মাথা নাড়িয়ে নিজেকে শােনালাে। তার মতে, লােকটা সে নিতান্ত মন্দ নয়। দিনের পর দিন অসুস্থ বৌ নিয়ে সংসার চালিয়ে নিচ্ছে। বাপ-দাদাদের পুরনাে ঐতিহ্যবাহী কাঠুরিয়ার কাজটিতেও পারদর্শী। শুধু মাঝেসাঝে বদরুলের মদের আখড়ায় গিয়ে টুকটাক জল পান করলে তাে তাকে পাপী কিংবা খারাপ মানুষ বলা যায় না। ওরকম এখানকার অনেক গ্রামবাসীই করে থাকে। বিনােদনের একমাত্র উৎসই যে ওটা|
বইয়ের তথ্য
| নাম | নৃসংশয় |
|---|---|
| ইংরেজি নাম | Nrissongshoy |
| লেখক | তানিয়া সুলতানা |
| প্রকাশনী | বাতিঘর প্রকাশনী |
| বিষয় | সমকালীন উপন্যাস |
| আইএসবিএন | 9848729756 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৬০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০১৮ |
| পৃষ্ঠা সংখ্যা | 160 |
| ভাষা | bangla |
| ISBN | 9848729756 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
