আদিম অন্ধকার
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
এক বাড়ির উঠোনে আচমকাই তৈরি হল গভীর এক গর্ত। সেই গর্ত প্রতিদিন ক্রমশ গভীরতা বাড়াচ্ছে নিজে থেকে। অন্যদিকে গোটা পৃথিবী জুড়ে প্রচুর মানুষ বুদ্ধি খোয়াচ্ছে। হয়ে যাচ্ছে নির্বোধ। অগত্যা সরকারের অনেক কাজকর্ম প্রায় স্থগিত। ফলে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে চতুর্দিকে। অবনতি ঘটছে সমাজের স্থিতিতে। তেড়ে আসছে, ঘুম থেকে জেগে উঠছে প্রাগৈতিহাসিক এক অন্ধকার অস্তিত্ত্ব। তার উদ্দেশ্য কী? কোত্থেকে এসেছে? আদিম এই শক্তির কাছে মানুষের যাবতীয় প্রচেষ্টা কৌতুকজনক। সে জানে, তুচ্ছ নশ্বর এই প্রাণীদের তিলমাত্র সাধ্য নেই কিছু করার।
পরাজয় নিশ্চিত জেনেও, ভয়াল এই বিপদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করবে একদল বদলে যাওয়া শিশু আর চারজন মানুষ-- গণিতের শিক্ষক, মনস্তত্ববিদ, অঙ্কনশিল্পী ও ফিজিক্সপ্রেমী দৌড়বাজ। কতই বা আর ক্ষমতা তাদের? একটুও কি সফল হবে তারা এই কালান্তক বিপর্যয়কে আটকাতে? পারবে কি মানবসভ্যতাকে টিকিয়ে রাখতে?
বইয়ের তথ্য
| নাম | আদিম অন্ধকার |
|---|---|
| ইংরেজি নাম | Adim Ondhokar |
| লেখক | স্বর্ণেন্দু সাহা |
| প্রকাশনী | বাতিঘর প্রকাশনী |
| বিষয় | রহস্য , গোয়েন্দা, একশন ও এডভেঞ্চার গল্প,বয়স যখন ১২-১৭ |
| পৃষ্ঠা সংখ্যা | ১১০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২২ |
| পৃষ্ঠা সংখ্যা | 110 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!