বোকা বাবা ও কিডন্যাপার
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
‘বোকা বাবা ও কিডন্যাপার’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ জয়িতার বাবা পৃথিবীর বোকা মানুষদের একজন। চালাক মানুষের ভিড়ে বড় বেমানান তার বোকা বাবা। যে বাবা পাথরের জন্যও দুঃখ পান! জয়িতার মা তাই ঠিক করেছেন, জয়িতার জন্য চালাক-চতুর এক বাবা এনে দেবেন। শিগগির বোকা বাবাকে ছেড়ে জয়িতারা চলে যাবে কানাডায়, তার নতুন বাবার হাত ধরে। কিন্তু বোকা বাবাটার জন্য যে জয়িতার মন খুব কাঁদে! এরই মধ্যে দেশ ছাড়ার চার দিন আগে স্কুল থেকে ফিরল না জয়িতা।
রহস্যময় এক কণ্ঠস্বর অদ্ভুত সব দাবি জানিয়ে দিল ফোন। জানা গেল, কিডন্যাপ হয়েছে জয়িতা! কিছুতেই খুলছে না রহস্যের জট। এই রকম কিডন্যাপারের দল দীর্ঘ পুলিশি জীবনে দেখেননি খান বাহাদুর। এমন রহস্যের সমাধানও কি দেখেছেন? জয়িতার কিডন্যাপ-রহস্য সমাধান করল তার পোষা বিড়াল গাবলুশ! কিডন্যাপারের ডেরায় আবার অদ্ভুত সব কাণ্ড। রহস্যের জট যখন খুলল, গ্রেপ্তার করার বদলে আসল কিডন্যাপারকে কিনা স্যালুট ঠুকে দিলেন পুলিশ অফিসার খান বাহাদুর নিজেই!
বইয়ের তথ্য
| নাম | বোকা বাবা ও কিডন্যাপার |
|---|---|
| ইংরেজি নাম | Boka Baba O Kidnappar |
| লেখক | রাজীব হাসান |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | শিশু-কিশোর উপন্যাস |
| আইএসবিএন | 9789845250375 |
| পৃষ্ঠা সংখ্যা | ৯৬ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০১৯ |
| পৃষ্ঠা সংখ্যা | 96 |
| ভাষা | bangla |
| ISBN | 9789845250375 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
