ভালোবাসায় বাড়ানো হাত
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
মুক্তিযুদ্ধে আমাদের দেশের প্রায় সব লেখক-শিল্পী ও সংস্কৃতিসেবী অংশ নিয়েছিলেন। একইভাবে আন্তর্জাতিক পরিসরেও কবিতা লিখে ও পাঠ করে, গান গেয়ে, ছবি এঁকে ও সংহতি আন্দোলন গড়ে তুলে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন বিশ্বনন্দিত কবি-সাহিত্যিক-শিল্পীরা। আর্জেন্টিনার খ্যাতনামা লেখক রবীন্দ্র প্রীতিধন্য ভিক্টোরিয়া ওকাম্পো, নোবেলজয়ী মার্কিন কবি ও গায়ক বব ডিলান, গায়ক জর্জ হ্যারিসন, জোয়ান বায়েজ, কবি অ্যালেন গিন্সবার্গ, রুশ কবি আন্দ্রেই ভজনেসেনস্কি, যুক্তরাজ্যের অস্কারজয়ী অভিনেত্রী গ্লেন্ডা জ্যাকসন এবং ভারতের পণ্ডিত রবিশঙ্কর, গায়ক ও সুরকার শচীন দেববর্মন, সলিল চৌধুরী, লতা মঙ্গেশকর, চলচ্চিত্র নির্মাতা ও লেখক সত্যজিৎ রায়, শিল্পী মকবুল ফিদা হুসেন, কবি কাইফি আজমিসহ অনেকে যুদ্ধের সেই দিনগুলোতে আমাদের প্রতি সহমর্মিতা জানিয়েছিলেন, বাড়িয়েছিলেন ভালোবাসার হাত। এ বইয়ের লেখক মতিউর রহমান নানা সূত্র থেকে তথ্য সংগ্রহ করে যুদ্ধের সেই দিনগুলোতে বিদেশি লেখক-শিল্পী বন্ধুদের অবদান বিশদভাবে তুলে ধরেছেন। সাধারণ পাঠকের কৌতূহল নিবৃত্তির পাশাপাশি লেখক-গবেষকদের জন্য বইটি এক আকর গ্রন্থের মর্যাদা পাবে।
বইয়ের তথ্য
| নাম | ভালোবাসায় বাড়ানো হাত |
|---|---|
| ইংরেজি নাম | Valobasay Barano Hat |
| লেখক | মতিউর রহমান |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | মুক্তিযুদ্ধের ঘটনাবলী |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২২ |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
