ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৫৬টি পাতা পড়ে দেখুন
খলিফা সিরিজ (৯ খণ্ড)
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
‘খলিফা সিরিজ’ খলিফাগণের সরল জীবনেতিহাস নয়। এতে রয়েছে ইসলামি সমাজ ও রাষ্ট্রবিজ্ঞানের বিস্তৃত বয়ান। এতে খলিফাগণের মহৎ জীবনের ওপর সুবিস্তারিত আলোচনা রয়েছে, খেলাফতযুগের রাষ্ট্রকাঠামোর সূক্ষ্মাতিসূক্ষ্ম বিশ্লেষণ রয়েছে; সুবিশাল সাম্রাজ্য গড়ে তোলা ও তা পরিচালনায় খলিফাগণের অনন্য দক্ষতা, তাদের বহুমুখী মনোযোগ ও নিমগ্নতা, সর্বোপরি তাদের আবেদজীবন ও শাসকজীবন একইসঙ্গে দীপ্ত-মুখরিত হয়ে উঠেছে এ সিরিজটিতে।
সহস্রাব্দীজুড়ে খলিফা ও সাহাবিগণকে নিয়ে সত্য ও বিশুদ্ধ বর্ণনার ভান্ডারে ময়লাও জমেছে অনেক—ভুল ও মিথ্যা বর্ণনার সে ময়লাকে পরিষ্কার-তকতকে করেছেন লেখক, হাদিসবর্ণনার সূত্র ও মান নির্ধারণের যে মানদণ্ড রয়েছে এতে লেখক সাহাবি-জামানার ইতিহাসকে রেখেছেন, তাতে প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত সেরা ইতিহাসবেত্তাদের দুর্বল ও ভ্রান্ত বর্ণনাও খণ্ডিত হয়ে নিখুঁত সিদ্ধান্ত উঠে এসেছে। কুরআন ও হাদিসে সাহাবিগণের যে মান ও মর্যাদা রয়েছে তা পূর্ণাঙ্গভাবে অক্ষুণ্ন রাখার চেষ্টা করেছেন লেখক, এতে তিনি সফল হয়েছেন।
এ সিরিজ খলিফা ও সাহাবিগণের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করবে। তাদের সুমহান জীবনাদর্শ আমাদের আলোকনির্দেশ করবে, আমাদের পুলকিত ও আলোড়িত করবে।
১। খলিফাতুর রাসুল আবু বকর সিদ্দিক রা. (২ খণ্ড)
২। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রা. (২ খণ্ড)
৩। আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান রা. (২ খণ্ড)
৪। আমিরুল মুমিনিন আলি ইবনে আবু তালেব রা. (২ খণ্ড)
৫। খলিফাতুল মুসলিমিন উমর ইবনে আবদুল আজিজ রহ.
বইয়ের তথ্য
| নাম | খলিফা সিরিজ (৯ খণ্ড) |
|---|---|
| ইংরেজি নাম | Kholifa sirij ( 1-9 part) |
| লেখক | আবদুস সাত্তার শায়খ |
| প্রকাশনী | মাকতাবাতুল হাসান |
| বিষয় | খুলাফায়ে রাশেদিন ও সাহাবিদের জীবনী |
| আইএসবিএন | 978-984-96788-6-1 |
| পৃষ্ঠা সংখ্যা | ৪১৭৬ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!