বুক পকেটে ভূত
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
নদী আপুদের তেতুল গাছে ভূত থাকে। গাছটা পুকুরের কোণায়। আমি স্কুলে যাবার সময় প্রতিদিন উপরের দিকে তাকাই। নানা রকম কয়েকটা পাখি ছাড়া কিছু দেখিনা। আজ হয়েছে কি, তেতুলতলা যেতেই আমাকে কে যেনো পেছন থেকে ডাকলো, ‘অথই’। আমি পেছন ফিরলাম। কেউ নেই। আবার হাঁটা ধরতেই উপর থেকে ডাকলো, ‘অথই’--- আমি উপরের দিকে তাকাতেই দেখি নীল রঙের একটা ছোট কী যেন বসে আছে তেতুলের চিকন ডালে। সেখানে বসেই বললো, তোমার সঙ্গে আমাকে স্কুলে নিবে?
আমি বললাম, তুমি কে? সে বললো, আমি পিরিংটন। পিরিংটনটা আবার কি? আমি তো ভূতের ছানা, আমাদের নাম এমনই তুমি এতো ছোট কেনো? আমি আরও ছোট হতে পারি। তুমি আমাকে স্কুলে নিয়ে চলো। আমি এক্কেবারে ছোট হয়ে যাবো। তোমাকে কি করে নিয়ে যাব? মানুষের স্কুলে কি ভূতের যেতে পারে? তুমি আমাকে তোমার শার্টের বুক পকেটে করে নিয়ে চলো, কেউ টের পাবে না।
ভূতছানাটার কথা শেষ হতে না হতেই মনে হলো আমার জামার বুক পকেটে একটা চকলেট চলে এসেছে। পকেটের উপর দিকে দুই আঙুল ধরে ফুঁ দিতেই দেখি ভূতছানাটা বসে আছে। আরে তুমি? ভূতছানাটা হেসে বললোÑআমাকে নিয়ে চলো আমি তোমার বন্ধু হবো।
বইয়ের তথ্য
| নাম | বুক পকেটে ভূত |
|---|---|
| ইংরেজি নাম | BOOK POCKETE VUT |
| লেখক | জামাল রেজা |
| প্রকাশনী | ঝিঙেফুল |
| বিষয় | শিশু-কিশোর গল্প |
| আইএসবিএন | 9789846425468 |
| পৃষ্ঠা সংখ্যা | ৩২ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২১ |
| পৃষ্ঠা সংখ্যা | 32 |
| ভাষা | bangla |
| ISBN | 9789846425468 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
