ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৬টি পাতা পড়ে দেখুন

সুন্নাত ও শিষ্টাচার

পরিমিত খাবার গ্রহণ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳126

৳ 17026% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 44

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

পরিমিত খাদ্যগ্রহণ

খাদ্য ও পানীয়—মানুষের প্রতি আল্লাহ তাআলার অনেক বড়ো একটি নিয়ামাত। এর মাধ্যমেই আল্লাহ টিকিয়ে রেখেছেন মানুষের অস্তিত্ব। তাই তিনি অবারিত করে দিয়েছেন রিয্‌কের অসংখ্য পথ। জমিনকে বানিয়েছেন উর্বর। আর আসমান থেকে ব্যবস্থা করেছেন বৃষ্টির ফোয়ারা। তবে কেবল খাওয়া আর পান করার জন্যই মানুষকে সৃষ্টি করা হয়নি। জীবন বাঁচানোর জন্য এটি একটি প্রয়োজন মাত্র। কিন্তু বর্তমানে অধিকাংশ মানুষের সমগ্র সময় কেটে যায় খাওয়া, পান করা আর ভোগবিলাসিতায় মত্ত হয়ে। অর্থসম্পদ উপার্জন করাই যেন তাদের জীবনের প্রধানতম ব্যস্ততা। অধিক আহার ও অতিরিক্ত আরাম-আয়েশের ফলে বেশির ভাগ মানুষ আজ মন্দপ্রবৃত্তির কাছে পরাজিত হয়েছে। যার দরুন তারা মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহর ইবাদাত-আনুগত্য থেকে। এই অবস্থা থেকে বের হতে হলে—অল্প খাবারে অভ্যস্ত হওয়া জরুরি।

এই বিষয়টি সামনে রেখেই পরিমিত খাদ্যগ্রহণ বইটিতে আলোচনা করা হয়েছে অল্প খাওয়ার উপকারিতা এবং অধিক আহারের ক্ষতি ও নিন্দা সম্পর্কে। এতে পরিমিত ও ভারসাম্যপূর্ণ খাদ্যগ্রহণের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। বর্ণনা করা হয়েছে কুরআন-হাদীস এবং সালাফদের বিভিন্ন উক্তি ও ঘটনা। নবি স্বা. ও তাঁর পরিবারের অবস্থা কেমন ছিল, তাও স্থান পেয়েছে বইটিতে। প্রিয় পাঠক! আমরা আশাবাদী—পানাহার সম্পর্কে বইটি আরও অধিক সচেতন করে তুলবে আপনাকে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম পরিমিত খাবার গ্রহণ
ইংরেজি নাম Porimito Khaber grohon
লেখক আব্দুল মালিক আল কাসিম, মাওলানা আসাদ আফরোজ
প্রকাশনী সত্যায়ন প্রকাশন
বিষয় সুন্নাত ও শিষ্টাচার
আইএসবিএন 987-984-96801-2-3
পৃষ্ঠা সংখ্যা ৮৮
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০২৩
আব্দুল মালিক আল কাসিম

লেখক সম্পর্কে

আব্দুল মালিক আল কাসিম

ড. শাইখ আব্দুল মালিক আল-কাসিম। আরববিশ্বের খ্যাতনামা লেখক, গবেষক ও দায়ি। জন্মগ্রহণ করেছেন সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরে অবস্থিত ‘বীর’ নগরীতে বিখ্যাত আসিম বংশের কাসিম গােত্রে। তার দাদা শাইখ আব্দুর রহমান বিন মুহাম্মাদ। বিন কাসিম আল-আসিমি আন-নাজদি রহ. ছিলেন হাম্বলি মাজহাবের প্রখ্যাত ফকিহ। তাঁর পিতা শাইখ মুহাম্মাদ বিন আব্দুর রহমান রহ.ও ছিলেন আরবের । যশস্বী আলিম ও বহু গ্রন্থপ্রণেতা। শাইখ আব্দুল মা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 126

৳ 17026% ছাড়