সাহিত্যিক, কবি ও সংগীত ব্যক্তিত্ব

যেভাবে বেড়ে উঠি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳252

৳ 30016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 48

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

‘যেভাবে বেড়ে উঠি’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ কেমন ছিল কবি আল মাহমুদের শৈশব, কৈশোর আর যৌবনের শুরুটা? মৌড়াইলের মোল্লাবাড়িতে জন্ম ও ধীরে ধীরে বেড়ে ওঠা। এরপর রঙিন শৈশবের ভেতর ঢুকে পড়ল ছোট্ট মফস্বল শহর ব্রাহ্মণবাড়িয়া। জলমগ্ন জগৎপুরের নিবিড় গ্রাম থেকে বেরিয়ে একদা সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে নিঃসঙ্গতাকে উদ্যাপন করেছেন। তিতাসপাড়ে গরুর রাখালের পেছনে ছুটতে ছুটতে কুরুলিয়ার সেতু, লালমোহন পাঠাগার কিংবা পুলিশের ভয়ে পালিয়ে কলকাতা যাত্রা—এভাবে বেড়ে উঠেছেন আল মাহমুদ; তৈরি হয়েছে তাঁর কবিজীবনের পটভূমি।

আত্মজৈবনিক এই উপন্যাসে ধরা আছে এক কিশোরের চোখে দেখা বাংলার রূপ-গন্ধময় দৃশ্যপট, আলো-আঁধারি সময়। আছে তিত ফুল, সরষে ফুল আর তেলিয়াপাড়ার চা-বাগানের কচি পাতার সান্নিধ্য পেরিয়ে জীবন ও কবিতার জন্য এক তরুণের ছুটে চলা। আছে কত বিচিত্র মুখ—কানু, নূর আলী, আলকি, শোভা, সুফিয়া, হানু, সাদেকা, কাহানী আর বিশিদিদি—শোভা ও বিশিদির সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কের কথা।

এসব মুখাবয়বের আড়ালে উঁকি দেয় আল মাহমুদের অত্যাশ্চর্য কবিমুখ। যেভাবে বেড়ে উঠি আল মাহমুদের বেড়ে ওঠার নিস্তরঙ্গ বর্ণনা নয়, বাস্তবের সঙ্গে কল্পনার মিশেল আর কবির ভাষার জাদু একে মনোগ্রাহী করে তুলেছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম যেভাবে বেড়ে উঠি
ইংরেজি নাম Jevabe Bere Uthi
লেখক আল মাহমুদ
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় সাহিত্যিক, কবি ও সংগীত ব্যক্তিত্ব
আইএসবিএন 9789849003991
পৃষ্ঠা সংখ্যা ১৬৮
ভাষা bangla
বাঁধাই hard cover
সংস্করণ ২০১৮ সাল
পৃষ্ঠা সংখ্যা168
ভাষাbangla
ISBN9789849003991
বান্ডিংhard cover
আল মাহমুদ

লেখক সম্পর্কে

আল মাহমুদ

বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবিদের একজন আল মাহমুদের কবিতার বই পড়েননি এমন সাহিত্যপ্রেমী খুঁজে পাওয়া ভার। গুণী এই কবি একাধারে একজন সাংবাদিক, শিশুসাহিত্যিক, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। তবে সবকিছু ছাপিয়ে গেছে তার কবি পরিচয়। আধুনিক বাংলা কবিতা নানা দিক থেকে তার কাছে ঋণী থাকবে। বাচনভঙ্গি আর রচনাশৈলীতে তার কবিতা সমকালীন যেকোনো কবির তুলনায় অনন্য। ‘কবিতাসমগ্র’ (দুই খন্ড) ‘উড়ালকাব্য’, ‘সোনালি কাবিন’, ‘আল মাহমুদের স...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 252

৳ 30016% ছাড়