নানাদেশ ভ্রমণ

রবার্ট ফ্রস্ট ট্রেইলের সোনালি পরাগ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳235

৳ 28016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 45

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"রবার্ট ফ্রস্ট ট্রেইলের সোনালি পরাগ" বইয়ের ফ্ল্যাপের লেখা: এই ভ্রমণগল্পের শুরু রবার্ট ফ্রস্ট ট্রেইলে হাইকিংয়ের মাধ্যমে। লেখকের পথসঙ্গী ইফফত একসময় তার জননীর প্রেমিকের সঙ্গে গড়ে তুলেছিল অন্তরঙ্গ সম্পর্ক, যার সংঘাতে বিক্ষত হন লেখক। হাল ছাড়েন না তিনি, তুষার হাইকে অবশেষে পাঠককে পরিচয় করিয়ে দেন ক্যানসারে মরণাপন্ন নেটিভ আমেরিকান নারী মিমােজা ও তাঁর পুরুষ সুহৃদ কেলভিনের সঙ্গে। তাদের গাইডেন্সে লিপ্ত হন ড্রিম ওয়াকে। পরবর্তী পর্বে ভার্জিনিয়ায় যাওয়ার পথে কার ব্রেকডাউন হলে—কাকতালীয়ভাবে যােগাযােগ ঘটে, খেমার বংশােদ্ভূত স্ট্রিপার গার্ল চম্পাে ও তার প্যাট্রন ইসরায়েলের তরফে লবি করা মি. গােল্ডস্টিনের সঙ্গে। বার্কলেকে তাঁবু খাটিয়ে রাত যাপন করে।

পাঠককে নিয়ে ঢুকে পড়েন শ্যাননডােয়ার সংরক্ষিত বনানীতে। এরপর উঠে পড়েন ওল্ডর্যাগ পাহাড়ের চূড়ায়। নেমে আসার পথে দেখা হয় হাইকিং করছে এমন এক যুবকের সঙ্গে, যে আত্মবিশ্বাস বাড়ানাের জন্য খুজছে খনিজ পাথর। শেষ পর্বে লেখক হাজির হন অরণ্যে পদব্রজে ঘুরে বেড়ানাে হাইকারদের এক মাহফিলে। সেখানে পরিচয় করিয়ে দেন প্রজাপতি পােষা পুরুষ আর্থার ওয়েসলি ও পায়ে উক্তি আঁকা নারী বিয়াত্রিসের সঙ্গে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম রবার্ট ফ্রস্ট ট্রেইলের সোনালি পরাগ
ইংরেজি নাম Robert Frost Trailer Shonali Porag
লেখক মঈনুস সুলতান
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় নানাদেশ ভ্রমণ
আইএসবিএন 9789849318996
পৃষ্ঠা সংখ্যা ১৪৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৮
মঈনুস সুলতান

লেখক সম্পর্কে

মঈনুস সুলতান

জন্ম ১৯৫৬ সালে, সিলেট জেলার ফুলবাড়ী গ্রামে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস থেকে আন্তর্জাতিক শিক্ষা বিষয়ে পিএইচডি ।খণ্ডকালীন অধ্যাপক ছিলেন ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস এবং স্কুল অব হিউম্যান সার্ভিসেস-এর। ইউনিভার্সিটি অব সাউথ আফ্রিকার ভিজিটিং স্কলার ছিলেন। শিক্ষকতা, গবেষণা ও কনসালট্যান্সির কাজে বহু দেশ ভ্ৰমণ করেছেন। বর্তমানে সিয়েরা লিওনে বাস করছেন।প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার ও...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 235

৳ 28016% ছাড়