চিরায়ত গল্প

অন্য ঘরে অন্য স্বর

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳144

৳ 18020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 36

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ফ্ল্যাপে লিখা কথা অন্য ঘরে অন্য স্বর তীরের মতো ঋজু, ধানীলংকার মতো বদমেজাজী এবং পরনারীর মতো আকর্ষণীয়। এই বইয়ের গদ্য শুকনো, খটখটে, প্রায় সবটাই ডাঙা্, ডাঙার উপরে কচি নরম সবুজ গাছপালা জন্মেছে এমনও মনে হয় না। কোথাও একটু দয়া নেই, জল দাঁড়ায় না- বাস্তব ঠিক যেমনটি, তেমনি আঁকা, ক্যামেরাও এর চেয়ে নিখুঁত ছবি তুলতে পারে না। শ্মশানের মরা পুড়িয়ে পুড়িয়ে চণ্ডালের যে অবস্থা ইলিয়াসেরও তাই। সবক’টি চশমা খুলে বসে আছে অথচ আমাদের সাহিত্যে চশমার তো অন্ত নেই -কোঁৎ কোঁৎ আবেগের চশমা, ধর্মের সম্প্রদায়ের রঙিন চশা কত আছে। ইলিয়াসের খোলা চোখের দৃষ্টি সমকালীনতার মূলটুকু দেখে নেয়, দাঁত নখ সবই বাজপাখির মতো তড়িঘড়ি ও সোজাসুজি , আর সেইটুকুই তিনি লিতে বসে যান।

এই জন্যেই তাঁর লেখায় হাবাঙ্গারামদের প্রেম নেই। দাম্পত্য জীবন, প্রেম প্রীতি,পিতৃভক্তি, বাৎসল্য ইত্যাদির উপরে তিনি যেন বাজ ফেলেছেন। আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-৯৭) সমাজ, ঐতিহ্য ও ইতিহাস-সচেতন একজন শক্তিমান কথাসাহিত্যিক। ইউপিএল থেকে প্রকাশিত তাঁর অন্যান্য বই চিলেকোঠার সেপাই , খোঁয়াড়ী। সূচিপত্র* নিরুদ্দেশ যাত্রা* উৎসব* প্রতিশোধ* যোগাযোগ* ফেরারী* অন্য ঘরে অন্য স্বর

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম অন্য ঘরে অন্য স্বর
ইংরেজি নাম Aonno Ghore Aonno Shor
লেখক আখতারুজ্জামান ইলিয়াস
প্রকাশনী দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড(ইউ পি এল)
বিষয় চিরায়ত গল্প
ভাষা বাংলা
আখতারুজ্জামান ইলিয়াস

লেখক সম্পর্কে

আখতারুজ্জামান ইলিয়াস

গাইবান্ধা জেলার গোটিয়া গ্রামে আখতারুজ্জামান ইলিয়াসের মামাবাড়ি। এই মাতুলালয়েই ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। পূর্ণনাম আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস হলেও মঞ্জু ডাকনামেও তার পরিচিতি রয়েছে। পৈতৃক বাড়ি ছিলো বগুড়ায়, তাই বগুড়া জিলা স্কুল থেকেই ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়েছিলেন। এরপর চলে আসেন ঢাকায়। ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়ার পর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে, যেখ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 144

৳ 18020% ছাড়