মুক্তিযুদ্ধের ডায়েরী, চিঠি ও স্মৃতিচারণ

স্মৃতি অম্লান ১৯৭১

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳462

৳ 55016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 88

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"স্মৃতি অম্লান ১৯৭১" বইয়ের ফ্ল্যাপের লেখা: একাত্তরে আমাদের মুক্তিযােদ্ধারা যেমন দেশের ভেতরে সাহসের সঙ্গে শত্রুবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন, তেমনি এ যুদ্ধের আরেকটি ফ্রন্ট ছিল বিদেশে, বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলােতে। যেখানে মুক্তিযুদ্ধের পক্ষে এক কূটনৈতিক লড়াই লড়তে হয়েছিল আমাদের। সে লড়াইয়ের একজন অগ্রসেনানী ছিলেন বর্তমান গ্রন্থের লেখক আবুল মাল আবদুল মুহিত। যুক্তরাষ্ট্রের পাকিস্তান দূতাবাসে কর্মরত অবস্থায় পক্ষত্যাগ করে তিনি ও তাঁর বাঙালি সহকর্মীরা এই লড়াইয়ে শরিক হন।

লড়াই হিসেবে সেটাও কম কঠিন বা ঝুঁকিহীন ছিল না। এর জন্য দরকার হয়েছিল রাজনৈতিক সচেতনতা, বুদ্ধিমত্তা, দৃঢ় মনোবল ও অসম সাহসিকতার। পাকিস্তান ও তাদের পৃষ্ঠপোেষক দেশ এবং গােষ্ঠীগুলাের অপপ্রচার ও ষড়যন্ত্রের মােকাবিলা করে সেদিন তাদের বাংলাদেশে পাকিস্তানি জান্তার গণহত্যা ও বর্বরতার চিত্র তুলে ধরতে এবং মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন আদায়ে কাজ করতে হয়েছিল।

মুক্তিযুদ্ধকালীন প্রবাসে তাঁদের দিনযাপন ও। কর্মকাণ্ডের সে অভিজ্ঞতাই অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে, অন্তরঙ্গ ভঙ্গিতে ও প্রচুর তথ্যসহযােগে স্মৃতি অম্লান: ১৯৭১-এ তুলে ধরা হয়েছে। বইয়ের এ বর্ধিত ও পরিমার্জিত সংস্করণে যুদ্ধোত্তর পুনর্গঠন সম্পর্কেও লেখকের কিছু চিন্তা ও অভিজ্ঞতার কথা বর্ণিত হয়েছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম স্মৃতি অম্লান ১৯৭১
ইংরেজি নাম Smreeti Omlan 1971
লেখক আবুল মাল আবদুল মুহিত
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় মুক্তিযুদ্ধের ডায়েরী, চিঠি ও স্মৃতিচারণ
আইএসবিএন 9789843427175
পৃষ্ঠা সংখ্যা ২৮৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ১৯৯৬
পৃষ্ঠা সংখ্যা288
ভাষাbangla
ISBN9789843427175
বান্ডিংhard cover
আবুল মাল আবদুল মুহিত

লেখক সম্পর্কে

আবুল মাল আবদুল মুহিত

আবুল মাল আবদুল মুহিত লেখক, গবেষক, উন্নয়ন বিশেষজ্ঞ, প্রশাসক, পরিবেশবিদ ও অর্থনীতিবিদ আবুল মাল আবদুল মুহিত সিলেটের এক সম্ভান্ত পরিবারে ২৫ জানুয়ারি, ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন। কৈশোরে ছাত্র সংগঠন এবং ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন এবং ১৯৫৫ সালে সলিমুল্লাহ হল ছাত্র সংসদের সহ-সভাপতি ও সর্বদলীয় কর্মপরিষদের আহবায়ক থাকাকালে কিছুদিন জেলেও ছিলেন। কর্মজীবনে পূর্ব পাকিস্তান এবং কেন্দ্রীয় পাকিস্তান সরকা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 462

৳ 55016% ছাড়