হাতের ছোঁয়ায় রোদের শিহরণ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
"হাতের ছোঁয়ায় রোদের শিহরণ" বইয়ের ফ্ল্যাপের লেখা:
কাইয়ুম চৌধুরী মূলত চিত্রকর । রংরেখার বিচিত্র মাধ্যমে তিনি কাজ করেছেন । গ্রাফিক ডিজাইনে বাংলাদেশে তিনি অনন্য, আন্তর্জাতিক অঙ্গনেও এ ক্ষেত্রে তার স্থান। হবে অনেক উঁচুতে। সৃষ্টিশীলতার পেছনে বরাবর তার কবিত্বশক্তির প্রণােদনা ছিল কার্যকর। কাগজে-ক্যানভাসে চিত্রীর ভূমিকার ফাকে ফাকে কবিতায়ও নিজেকে প্রকাশ করে গেছেন তিনি। জীবনের শেষ দশকে যেন কবিতার জোয়ার এসেছিল তার কল্পনা আর আবেগকে ভাসিয়ে নিয়ে।
কাইয়ুম চৌধুরীর কবিতায় রূপময় নদীমাতৃক বাংলা, সরল-সংগ্রামী মানুষের জীবনগাথা যেমন ফুটে উঠেছে, তেমনি দূর বিদেশের বর্ণিল চিত্রল ভাষ্যও উঠে এসেছে। কখনাে ব্যক্তিজীবনের দ্বন্দ্ব-সংঘাত, গভীর আন্তরিক আবেগের স্ফুরণও ঘটেছে। তার কবিতার বিশাল বৈচিত্র্যময় ভান্ডারের কিছুটা নিয়ে এ বইটি সাজানাে হয়েছে।
বইয়ের তথ্য
| নাম | হাতের ছোঁয়ায় রোদের শিহরণ |
|---|---|
| ইংরেজি নাম | Hater Chonaay Roder Shihoron |
| লেখক | কাইয়ূম চৌধুরী |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | বাংলা কবিতা |
| আইএসবিএন | 9789849176329 |
| পৃষ্ঠা সংখ্যা | ৮০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!