আর্ট, সংস্কৃতি ও ঐতিহ্য

বাঙালীর জাতীয়তাবাদ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳480

৳ 60020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 120

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"বাঙালীর জাতীয়তাবাদ" বইটির ফ্ল্যাপ-এর লেখাঃ জাতীয়তাবাদের পক্ষে যেমন বিপক্ষেও তেমনি। অনেক কিছু বলার আছে, এবং থাকবে। জাতীয়তাবাদ আর দেশপ্রেম এক বস্তু নয়; জাতীয়তাবাদ আরাে বেশি রাজনৈতিক। বাঙালীর জাতীয়তাবাদ ভাষাভিত্তিক, এবং আত্মরক্ষামূলক। কথা ছিল জাতীয়তাবাদ বাঙালীকে ঐক্যবদ্ধ। করবে, কিন্তু কার্যক্ষেত্রে তা ঘটে নি। না-ঘটার কারণ হচ্ছে বৈষম্য। বৈষম্যের মুখ্য প্রকাশগুলাের মধ্যে রয়েছে সাম্প্রদায়িকতা ও শ্ৰেণীবিভাজন। সাম্প্রদায়িক কারণে বাংলা বিভক্ত হয়েছে, পরে প্রতিষ্ঠা ঘটেছে বাংলাদেশের, কিন্তু স্বাধীন বাংলাদেশেও সব বাঙালী যে ঐক্যবদ্ধ তা নয়, এখানে ঐক্যের পথে প্রধান অন্তরায় হয়ে রয়েছে শ্রেণী-দূরত্ব। ঐক্যের অন্তরায়গুলােকে চিহ্নিত করাই এই বইয়ের প্রধান উদ্দেশ্য।

অনৈক্য সৃষ্টিতে রাষ্ট্র ও রাজনীতির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ; তদুপরি জাতীয়তাবাদ নিজেই রাজনীতির সঙ্গে যুক্ত; সে-কারণে রাজনীতির আলােচনা নিয়েই বইয়ের দীর্ঘতম পরিচ্ছেদ। বৈষম্য রয়েছে অর্থনীতিতে, শিক্ষায়, নারীর অবস্থানে। ভাষার দায় ও দায়িত্ব ছিল ঐক্য গড়ায় সাহায্য করা; কিন্তু ভাষা সে-কাজ করতে পারে নি। প্রকৃত ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠায় বাঙালী মধ্যবিত্তের অপারগতাও অনৈক্য সৃষ্টির কারণ বটে। আমলাতন্ত্র বৈষম্যকে পুষ্ট করেছে, এবং দায়িত্ব নিয়েছে তার সংরক্ষণের। বাংলা ও বাঙালীর জীবনে আঞ্চলিক পার্থক্যও অসত্য ছিল না। এই বিষয়গুলাের প্রত্যেকটির ওপর বিস্তারিত আলােকপাত করা হয়েছে। বাঙালীর ঐক্য-অনৈক্য সৃষ্টির ইতিহাসে তিনটি ভিন্ন ভিন্ন ধারার তিন প্রতিনিধি—মেকওলে, বিদ্যাসাগর ও বিবেকানন্দকে নিয়ে আলােচনা রয়েছে একটি স্বতন্ত্র পরিচ্ছেদে।

সর্বনাম কিভাবে বাঙালীর সঙ্গে বাঙালীর দূরত্বের স্মারকচিহ্ন হিসাবে কাজ করেছে সেটি দেখানাে। হয়েছে আরেকটি পরিচ্ছেদে। অবতরণিকা থেকে শুরু করে উপসংহার পর্যন্ত আসলে একটিই পর্যালােচনা, যেটিকে ভিন্ন ভিন্ন পরিচ্ছেদে ভাগ করা হয়েছে। জাতীয়তাবাদী চেতনার বিকাশ ইংরেজ আগমনের পর থেকে; বইয়ের কাহিনীর সূত্রপাতও সেখান থেকেই; শেষ হয়েছে সাম্প্রতিক কালে এসে । যে বক্তব্যটি প্রচ্ছন্নভাবে অধিকাংশ সময়ে এবং কখনাে। স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে তা হলাে ঐক্যের সকল আয়ােজনের আড়ালে জাতিগঠনের পরিবর্তে শ্ৰেণীগঠনের কাজটাই ঘটেছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বাঙালীর জাতীয়তাবাদ
ইংরেজি নাম Bangalir Jatiotabad
লেখক সিরাজুল ইসলাম চৌধুরী
প্রকাশনী দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড(ইউ পি এল)
বিষয় আর্ট, সংস্কৃতি ও ঐতিহ্য
আইএসবিএন 9789845060622
পৃষ্ঠা সংখ্যা ৪৭২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
সংস্করণ ২০১৫ সাল
সিরাজুল ইসলাম চৌধুরী

লেখক সম্পর্কে

সিরাজুল ইসলাম চৌধুরী

সিরাজুল ইসলাম চৌধুরী (জন্ম. ১৯৩৬) পেশায় সাহিত্যের অধ্যাপক এবং অঙ্গীকারে লেখক। এই দুই সত্তার ভেতর হয়তো একটা দ্বন্দ্বও রয়েছে, তবে সেটা অবৈরী, মোটেই বৈরী স্বভাবের নয়। পেশাগত জীবনে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক, অবসরগ্রহণের পর ওই বিশ্ববিদ্যালয়েরই প্রফেসর এমেরিটাস হিসাবে মনোনীত হয়েছেন। তিনি শিক্ষা লাভ করেছেন রাজশাহী, কলকাতা, ঢাকা এবং ইংল্যান্ডের লীডস ও লেস্টার বিশ্ববিদ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 480

৳ 60020% ছাড়