ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২১টি পাতা পড়ে দেখুন

আত্মশুদ্ধি, তাসাউফ ও আধ্যাত্মিকতা

প্রশান্তির খোঁজে ২

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳230

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

এই সিরিজটি মূলত আধুনিক প্রেক্ষাপট বিবেচনায় ইসলাম সম্পর্কে প্রজ্ঞার সাথে জানা ও জানানোর একটা প্রচেষ্টা। যেন, বর্তমানের এত বিভ্রান্তি ও দ্বিধাদ্বন্দ্বের মাঝেও ইসলামের শক্তিশালী বয়ান আমাদের মাঝে পষ্ট হয়ে উঠে, ইসলাম পালনের ক্ষেত্রে আমাদের মাঝে তৈরি হয় আত্মবিশ্বাস ও দৃঢ়তা। উস্তাদ নোমান আলী খান বিস্তৃত শাখার জ্ঞানের আলোকে কুর’আন ও ইসলামকে উপস্থাপন করেন। ফলে তার জ্ঞানের আসল শক্তি হয়ে দাঁড়ায় যুগের নতুন সমস্যা ও প্রেক্ষাপটে ইসলামের প্রজ্ঞাময় শক্তিশালী বয়ান হাজির করা। এজন্য আমাদের অজ্ঞতার প্রলেপে আস্তরিত জ্ঞান ও অদৃঢ় ঈমানের সমস্ত অবিশ্বাস ও অপলাপ দূর হয়ে ভেতরের আসল শক্তি প্রকাশিত হয়।

এই শক্তি তখন আলোয় রুপান্তরিত হয়, পথ দেখায় আপনকে, আশপাশের সমস্তটাকে। নোমান আলী খান সমাজের অন্য আট-দশজনের মতো বড় হয়েছেন। এই যুগের সাধারণ মানুষ কিভাবে কথা বলে, কী কী সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, আর পাশ্চাত্য দর্শনের প্রভাব কিভাবে মুসলিমের মনে সমস্যা সৃষ্টি করে—এগুলো তিনি নিজেই অভিজ্ঞতা থেকে বুঝেছেন। জীবনের এক পর্যায়ে কট্টর নাস্তিকও ছিলেন। দর্শন পড়তেন শুধু এই কারণে যে কিভাবে দর্শন দিয়ে ধর্মকে আঘাত করা যায়।

এরপর যখন দ্বীনের পথে এসেছেন, তিনি বলেছিলেন দর্শন থেকে আসা তার সকল দ্বিধাদ্বন্দ কুর’আন একে একে ভেঙ্গে চুরমার করে দিয়েছে, যার একটিও অবশিষ্ট্য নেই। এই অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি অন্ধকার থেকে উঠে এসে লাখো মানুষের অন্তরকে আলোর পথ দেখাচ্ছেন। সেসব আলোর বিচ্ছুরণ এই গ্রন্থের প্রতিটি লেখা।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম প্রশান্তির খোঁজে ২
ইংরেজি নাম proshantir khoje 2
লেখক নোমান আলী খান
প্রকাশনী বুকিশ পাবলিশার
বিষয় আত্মশুদ্ধি, তাসাউফ ও আধ্যাত্মিকতা
পৃষ্ঠা সংখ্যা ২৭০
ভাষা bangla
বাঁধাই paperback
পৃষ্ঠা সংখ্যা270
ভাষাbangla
বান্ডিংpaperback
নোমান আলী খান

লেখক সম্পর্কে

নোমান আলী খান

পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন লেখক এবং ইসলামি বক্তা নোমান আলী খান এর বই সমূহ ধর্মীয় যুক্তিতর্কের জন্য মুসলিমদের নিকট জনপ্রিয়তা পেয়েছে। তার ‘ডিভাইন স্পিচ: এক্সপ্লোরিং কুরআন অ্যাজ লিটারেচার’ বইটি মুসলিম বিশ্বে বেশ আলোড়ন তোলা একটি বই। এ বই তাকে লেখক এবং ধর্মীয় যুক্তিবিদ হিসেবেও খ্যাতি এনে দিয়েছে। বর্তমানে তিনি ‘দ্য বাইয়্যিনাহ ইন্সটিটিউট ফর অ্যারাবিক অ্যান্ড কুর'আনিক স্টাডিজ’ এর সিইও এবং প্রধান উপদেষ্...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 230