ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১০টি পাতা পড়ে দেখুন

প্রফেশনাল ও ক্যারিয়ার উন্নয়ন

ঠিক বেঠিক মার্কেটিং ২

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳272

৳ 32015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 48

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

মার্কেটিং— মানব মনের গভীর আবেগ ও অনুভূতি, ভালো লাগা-খারাপ লাগা, চাহিদা-অপূর্ণতা-তৃপ্তি নিয়ে কাজ করা অসাধারণ এক বিষয়। আধুনিক পৃথিবীর প্রতিটি ব্যাবসাপ্রতিষ্ঠানের কেন্দ্রে থেকে মার্কেটিং কাজ করে ভোক্তার অপূর্ণ চাহিদা বের করে আনা থেকে শুরু করে তাকে সফল ও প্রতিষ্ঠানের জন্য লাভজনকভাবে পূর্ণ করা পর্যন্ত।

ব্যাবসার ভাষায় বললে পুরো ভ্যালু চেইন নিয়ে। জটিল, সময়সাপেক্ষ, প্রচণ্ড বুদ্ধির মারপ্যাঁচের এ কাজ কিন্তু মোটেও সোজা নয়; বরং পদে পদে মার্কেটিয়ারদের পড়তে হয় নানান চাপে— বাহ্যিক ও অভ্যন্তরীণ দুভাবেই। ফলে হয় নানান ভুল-ভ্রান্তি। এড়িয়ে যায় অনেক বিষয়, যা হয়তো সাময়িকভাবে ঠিক মনে হলেও দিনশেষে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

এ বইটিতে সে রকম কিছু ঘটনাই বলা হয়েছে, যার প্রতিটিই বাংলাদেশের মার্কেটিং দুনিয়ায় ঘটে যাওয়া পর্যবেক্ষণ থেকে লেখা।

এ দেশে দেশীয় মার্কেটিং কেস স্টাডি বা পর্যবেক্ষণ নিয়ে বাংলায় তেমন কোনো প্রফেশনাল বই নেই। সে ক্ষেত্রে এ বইটিকে নতুন একটি পদক্ষেপ বলাই যায়।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ঠিক বেঠিক মার্কেটিং ২
ইংরেজি নাম Thik-bathik marketing 2
লেখক গালীব বিন মোহাম্মদ
প্রকাশনী আদর্শ
বিষয় প্রফেশনাল ও ক্যারিয়ার উন্নয়ন
আইএসবিএন 9789849728726
পৃষ্ঠা সংখ্যা ১২৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৩
ভাষাbangla
ISBN9789849728726
বান্ডিংhard cover
পৃষ্ঠা সংখ্যা128
গালীব বিন মোহাম্মদ

লেখক সম্পর্কে

গালীব বিন মোহাম্মদ

গালীব বিন মোহাম্মদ আসলে কোনো লেখক নন; বরং একজন মার্কেটিয়ার । ভালবাসেন প্রাচীন শহর আর সভ্যতা ঘুরে বেড়াতে, নতুন পা-দেয়া শহরের ক্যাফেতে বসে ধোঁয়া-ওঠা কফির কাপে নিতান্তই অচেনা কারও সাথে গল্প জুড়ে দিতে আর মানুষ কেনো কি করে তার পেছনের কারণটা খুঁজে বের করতে । সাথে প্রচন্ড ভালবাসেন নিজের মার্কেটিং প্রফেশনকে । মার্কেটিং এ পড়াশুনা করে কাজ শুরু করেছিলেন বিশ্বখ্যাত নেসলে কোম্পানীতে । সেখান থেকে স্ট্যান্...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 272

৳ 32015% ছাড়