থ্রিলার ও অ্যাডভেঞ্চার

ডাইনী সমাপ্তি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳525

৳ 70025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 175

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

'ডাইনী' আর 'ডাইনী পুনরাগমন' পাঠকের মনে নানা প্রশ্নের উদ্রেক করেছিল।

'ডাইনী', যেখানে অজ্ঞাতনামা এক লাশের সাথে পাওয়া ডায়েরিতে মৃত ব্যক্তি নিজেকে ডাইনী বলে দাবি করে। চিরযৌবন আর অমরত্ব ধরে রাখতে ডাইনীদের এক বিশেষ ধরণের 'তামালিক' পুরুষদের সাথে যৌন সম্পর্ক তৈরী করতে হয়। ডাইনীরা তামালিক পুরুষের প্রাণশক্তি নিজের মধ্যে ধারণ করে নেয় ফলে অকালে মৃত্যু হয় তামালিকের। ডাইনীদের মাঝে মানবিক অনুভূতি অনুপস্থিত থাকলেও মানব মনের অব্যক্ত গোপন কথা জেনে, মানুষকে নিয়ন্ত্রণ করার নিষিদ্ধ আনন্দ পায়। তবে এরা যদি সত্যি সত্যি কাউকে ভালোবেসে সন্তান ধারণ করে, তবে তাদের ডাইনী শক্তি নিঃশেষ হয়।

শেষ পর্যন্ত গল্পের ডাইনী নিজেকে সংযত করতে পারে না, ডাইনী থেকে পরিণত হয় এক সাধারণ মানবীতে, রেখে যায় উত্তরসূরিকে । কিন্তু কোথায় সে ?

সিরিজের পরবর্তী বই 'ডাইনী পুনরাগমন' এ শাহানা নামের মেয়েটি নিজের অলীক শক্তি আবিষ্কার করে ।

ডাইনী শক্তি ব্যবহার করে নিজের সাথে হওয়া ঘোরতর অন্যায়ের প্রতিশোধ নেয় সে। এই যাত্রায় তার সাথে পরিচয় হয় জীবনের প্রথম তামালিক পুরুষ লেখক আনোয়ার সাদাতের। গল্পের শেষে শাহানা লেখকের জন্য একটি রেস্টুরেন্টে অপেক্ষা করতে থাকে। শাহানা জানে না লেখক তার সাথে দেখা করতে আসবে কিনা। পাঠকের মনেও প্রশ্ন তৈরী হয়, আনোয়ার সাদাত কি এসেছিল ডাইনী শাহানার পাতা জালে আটকে যেতে?

সিরিজের শেষ বই 'ডাইনী সমাপ্তি' তে পাঠকের সব কৌতূহল মেটানোর চেষ্টা করা হয়েছে। কোথায় তবে শাহানার গন্তব্য? ডাইনী শক্তি বলে আসলেই কি কিছু আছে? থাকলে তার উৎস কোথায় ?

ডাইনী জীবনের পরবর্তী উত্তেজনাপূর্ণ যাত্রার সহযাত্রী হওয়ার আমন্ত্রণ রইলো 'ডাইনী সমাপ্তি' তে। ('ডাইনী সমাপ্তি' পড়ার আগে 'ডাইনী' এবং 'ডাইনী পুনরাগমন' পড়া থাকলে এই বইটি পাঠকের জন্য বেশি উপভোগ্য হবে বলে আমার বিশ্বাস)

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ডাইনী সমাপ্তি
ইংরেজি নাম Dayni somapti
লেখক সালমা সিদ্দিকা
প্রকাশনী তাম্রলিপি
বিষয় থ্রিলার ও অ্যাডভেঞ্চার
পৃষ্ঠা সংখ্যা ২৭০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৩
পৃষ্ঠা সংখ্যা270
ভাষাbangla
বান্ডিংhard cover
সালমা সিদ্দিকা

লেখক সম্পর্কে

সালমা সিদ্দিকা

সালমা সিদ্দিকার জন্ম নারায়ণগঞ্জ জেলা শহরে। তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স বিষয়ে স্নাতক এবং আইবিএ থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীতে তিনি ই-কমার্সে পেশা শুরু করেন। বর্তমানে ওয়েলসের রাজধানী কার্ডিফে বসবাস করছেন। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সালমা সিদ্দিকা বই পড়তে ভালোবাসেন। স্কুল জীবন থেকে লেখালেখির হাতেখড়ি।অন্যপ্রকাশ আয়োজিত গল্প কবিতা ডটকম নামে অনল...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 525

৳ 70025% ছাড়