রক্তাক্ত দিনগুলো ১৯৭৫-৮১
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
সেই উত্তাল-অনিশ্চিত সময়ের জানা-অজানা অনেক তথ্য, ঘটনাপ্রবাহের অন্তরঙ্গ বিবরণ পাঠক পাবেন এ বইয়ে। ইতিহাস-অনুসন্ধিত্সু পাঠক যেমন বইটি পাঠে কিছু বিষয়ে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ হবেন, তেমনি সাধারণ পাঠকেরও আগ্রহ বা কৌতূহল মেটাবে এ বই।
১৯৭৫-৮১ সাল বাংলাদেশের ইতিহাসে এক ঘটনাবহুল পর্ব। এ সময়ে এ দেশে এমন কিছু ঘটনা ঘটেছে, যা রাষ্ট্রের চেহারা অনেকটা পাল্টে দেয়। সেসব ঘটনা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা রয়েছে। রয়েছে পক্ষে-বিপক্ষে নানাজনের নানা মত। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা, নভেম্বরের জেলহত্যাকাণ্ড, সেনাবাহিনীর ক্ষমতা হাতে নেওয়া, অভ্যুত্থান-পাল্টাঅভ্যুত্থান ইত্যাদি ঘটনার কোনোটির সাক্ষী আবার কোনোটির প্রত্যক্ষদর্শী এই বইয়ের লেখক। সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসেবে ঘটনাগুলো কাছ থেকে দেখার ও অনুভব করার সুযোগ হয়েছিল তাঁর।১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার পর ক্ষমতার কলকাঠি থাকে সেনাবাহিনীর হাতে। একজন সেনা কর্মকর্তা হিসেবে এ সময়কার সেনাবাহিনীর বিভিন্ন কর্মতত্পরতা, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অভ্যুত্থান-পাল্টাঅভ্যুত্থানসহ রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদলকে খুব কাছ থেকে দেখেছেন লেখক। তাঁর সে অভিজ্ঞতার বয়ান নিয়ে এ বই।
বইয়ের তথ্য
| নাম | রক্তাক্ত দিনগুলো ১৯৭৫-৮১ |
|---|---|
| ইংরেজি নাম | raktatto-dinguli-1975-81 |
| লেখক | এম সাখাওয়াত হোসেন |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | রাজনীতি: বিবিধ |
| আইএসবিএন | 9789849721 444 |
| পৃষ্ঠা সংখ্যা | ২৩২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
