এখনো কাটেনি আঁধার
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
মানুষ বিশ্বাস করে মেঘ-রৌদ্র ও রাত-দিনের পালাক্রমে নিয়ম অনুযায়ী দুঃখের পরে সুখ আসবে।
সুখের আশায় দিন বদলের প্রত্যাশায় মানুষ দুঃখকে মেনে নিয়ে চেষ্টা চালাতে থাকে।
মানুষ আশায় বুক বাধে। জীবন চলে জীবনের নিয়মে। ব্যতিক্রম কবি কাজী আবু তাহেরও নন। কবির বক্তব্য-‘ প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধানটা কমে আসবে , দুঃখের দীঘল কালো রজনী শেষ হবেই- এ আশায় আমিও বাঁচি। বেঁচে আছি। জীবনভর নানা প্রতিকূলতার সাথে লড়াই করছি। দুঃখ লাঘবের চেষ্টা অব্যাহত রেখেছি। তবুও জীবন করেছে প্রবঞ্চনা। এখনো কাটেনি আঁধার। রাত পোহাতে এখনো বাকি। এখনো মেঘমুক্ত হয়নি ভাগ্যাকাশ। যাপিতজীবনের এইসব উপলব্ধি বা দুঃখবোধ থেকেই আমার চতুর্থ কাব্যগ্রন্থের নাম দিয়েছি- “এখনো কাটেনি আঁধার”।
বইয়ের তথ্য
| নাম | এখনো কাটেনি আঁধার |
|---|---|
| ইংরেজি নাম | ekhono-kateni-adar |
| লেখক | কাজী আবু তাহের |
| প্রকাশনী | ৫২ (বায়ান্ন) |
| বিষয় | বাংলা কবিতা |
| আইএসবিএন | 9789849626695 |
| পৃষ্ঠা সংখ্যা | ১২০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!