ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৬টি পাতা পড়ে দেখুন

আত্ম-উন্নয়ন ও মোটিভেশন

ইন্ট্রাপ্রেনিউর

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳323

৳ 38015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 57

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

একজন সফল ইন্ট্রাপ্রেনিউর বা স্মার্ট প্রফেশনাল হওয়ার জন্য কঠোর পরিশ্রম, ত্যাগ স্বীকার, প্রতিদিন শেখার মানসিকতা এবং সময়ের পরিবর্তনের সাথে মানিয়ে নেবার ইচ্ছার সমন্বয় প্রয়োজন। আপনি যদি ক্রমাগত নতুন চ্যালেঞ্জ, কৌতুহলী মানসিকতা ও সুযোগ খোঁজার স্পৃহা মনের মধ্যে লালন করতে পারেন তাহলেই আপনি প্রতিদিন অর্জন নিয়ে বাড়ি ফিরতে পারবেন। হতাশা আপনাকে ছুঁতে পারবে না।

ইন্ট্রাপ্রেনিউর বা স্মার্ট প্রফেশনাল হওয়ার ক্ষেত্রে আরো বড় একটি বাধা আপনাকে অতিক্রম করতে হবে সেটি হলো অন্যের অনুমানকে যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করে হাল ছেড়ে দেয়া। মনে রাখবেন আপনাকে থামিয়ে দেবার মানুষ যেমন আছে তেমনি আপনাকে এগিয়ে দেবার মানষও অনেক আছে। অতএব আপনার বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা এখানে অত্যন্ত প্রয়োজন। সবসময় আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার কাজের মাধ্যমে ইতিবাচক প্রভাব সমাজে এবং বিশ্বে বিস্তার করছে কিনা।

আপনার সহকর্মী, উর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যদের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তুলবেন যার ভিত্তি হবে বিশ্বাস। সম্পর্ক উন্নয়ন এবং টেকসই করতে আপনাকে সর্বদা সচেষ্ট থাকতে হবে তাহলেই আপনি বড় বড় বাধা সহজেই অতিক্রম করতে পারবেন এবং একজন ইন্ট্রাপ্রেনিউর বা পেশাদার হিসাবে আপনার লক্ষ্য অর্জন সহজ হয়ে যাবে।সর্বোপরি, মনে রাখবেন যে সাফল্য কেবল আপনার নিজের লক্ষ্য অর্জনকেই বোঝায় না, বরং অন্যদের উপর কি রকম ইতিবাচক প্রভাব পড়ছে সেটাকেও বোঝায়। অতএব লক্ষ্যকে বড় করুন, হয়তো শুরুটা ছোটো হবে প্রথম দিকে। ইংরেজীতে একটি প্রবাদ আছে “Think Global, Start With Local”.

পেশাদারদের জন্য সাফল্যের নিশ্চয়তা দেয় এমন কোন নির্দিষ্ট সূত্র বা ফর্মূলা নেই। তবে কিছু মানুষের সাফল্যকে পর্যালোচনা করলে আপনি অনুপ্রাণিত হবার মতো অনেক উদাহরণ দেখতে পাবেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে বর্তমানকে কার্যকরভাবে ব্যবহার করে আপনি যখন আপনার কাঙ্খিত সাফল্য অর্জন করবেন। তখন আপনার সাফল্যের গল্প আরেকজনের অনুপ্রেরণার উৎস হয়ে যাবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ইন্ট্রাপ্রেনিউর
ইংরেজি নাম Intrapreneur
লেখক কে. এম. হাসান রিপন
প্রকাশনী অদম্য প্রকাশ
বিষয় আত্ম-উন্নয়ন ও মোটিভেশন
আইএসবিএন 9789849665588
পৃষ্ঠা সংখ্যা ১৩৬
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৩
পৃষ্ঠা সংখ্যা136
ভাষাbangla
ISBN9789849665588
বান্ডিংhard cover
কে. এম. হাসান রিপন

লেখক সম্পর্কে

কে. এম. হাসান রিপন

অনেকের কাছেই তিনি রিপন নামেই পরিচিত। পুরো নাম কে. এম. হাসান। ছোটবেলা থেকেই খুব ইচ্ছে ছিলো ভালো কিছু করার। প্রিয় শিক্ষক কে দেখে মনে হতো একজন মানুষ কে বদলে দেয়ার জন্য একজন শিক্ষকের ভূমিকা বা শিক্ষার অবদান অসামান্য। তাই ছোটবেলা থেকেই ভাবতেন আমিও কি পারবো? মনে মনে অনেক কল্পনা/পরিকল্পনা। মানুষ যে তার স্বপ্ন দ্বারা পরিচালিত হয় তার প্রমান হয়তো তিনি। ক্যারিয়ারের শুরুটাই করেছেন তিনি যুব বা তরুনদের দক্ষতা উ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 323

৳ 38015% ছাড়