ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১২টি পাতা পড়ে দেখুন
আমেরিকা: স্বপ্নের দেশে দুঃস্বপ্ন
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আমেরিকার দরিদ্র এবং সংখ্যালঘু জনগোষ্ঠী শুধু এই দেশে জন্ম নেওয়ার কারণে কিছু দুর্ভাগ্যের শিকার হয়। এই বিষয়গুলো এমন যে, বাইরের মানুষ খুব একটা জানতে পারে না। দেখার সেই দৃষ্টি সবার নেই। সমাজবিজ্ঞানীরা এ নিয়ে অনেক গবেষণা করেছেন এবং চিহ্নিত করেছেন আমেরিকায় এই সমস্যাগুলোর মূল।
অর্থাৎ এগুলো অজানা নয়, কিন্তু এর দ্রুত কোনো সমাধান নেই। আমেরিকার শিক্ষাঋণ, চিকিৎসা ব্যবস্থা, খাদ্য উৎপাদন ও বণ্টন ব্যবস্থা, বাসস্থান, শিক্ষা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আয়কর, অভিবাসন নীতি— এরকম হাজারটা ক্ষেত্রে আমরা নানা রকমের বৈষম্যমূলক নিয়মনীতি দেখতে পাই।
এর ফলে ক্ষতিগ্রস্ত হয় প্রান্তিক মানুষ এবং সংখ্যালঘু জনগোষ্ঠী। একজন ইমিগ্র্যান্টের চোখে এই সমস্যাগুলো ধীরে ধীরে কীভাবে উন্মোচিত হয়, এই বইয়ে সেটাকেই লিপিবদ্ধ করা হয়েছে। এই দেশটি ইমিগ্র্যান্টদের হাতেই আজকের অবস্থানে এসে পৌঁছেছে। কিন্তু আর দশটা দেশের মতোই, ইমিগ্র্যান্টদের জীবনের যাত্রাটা মসৃণ নয় আমেরিকাতে।
বইয়ের তথ্য
| নাম | আমেরিকা: স্বপ্নের দেশে দুঃস্বপ্ন |
|---|---|
| ইংরেজি নাম | America : sopner dashe dusopno |
| লেখক | জাফরী আল ক্বাদরী |
| প্রকাশনী | আদর্শ |
| বিষয় | সমাজ ও সভ্যতা |
| আইএসবিএন | 9789849728740 |
| পৃষ্ঠা সংখ্যা | ১২৮ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | পেপারব্যাক |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!