ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৪২টি পাতা পড়ে দেখুন

ধর্মীয় বই

ছোটদের আদব ও আখলাক সিরিজ কালেকশন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳1530

৳ 1,70010% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 170

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

সবাই পৃথিবীর সেরা হতে চায়। তবে সেরা হওয়ার উপায় অনেকেই জানে না। সেরা হওয়ার প্রথম শর্তই হচ্ছে আদব-আখলাক সুন্দর হওয়া। আদব-আখলাক সুন্দর হলে সবাই উপকৃত হয়। ব্যক্তি যেমন শান্তিতে থাকে, তেমনি শান্তিতে থাকে তার পরিবার। আর এর সৌন্দর্য ছড়িয়ে পড়ে পুরো সমাজে।

তুমি কি নবিজির প্রিয় হতে চাও? কিয়ামাতের দিন প্রিয় নবিজির কাছাকাছি থাকতে চাও? যেদিন সবাই পেরেশান থাকবে, সেদিন নবিজির কাছাকাছি থাকতে হলে আদব-আখলাক সুন্দর হওয়া চাই। প্রিয় নবিজি বলেছেন, “তোমাদের মধ্যে যার স্বভাব-চরিত্র সবচেয়ে সুন্দর হবে, কিয়ামাতের দিন সে আমার সবচেয়ে প্রিয় হবে এবং আমার সবচেয়ে কাছে থাকবে।”

আদব-আখলাক শেখার সবচেয়ে ভালো সময় শৈশবকাল। বড় হয়ে শেখা অনেক কঠিন। তাই বড়দের উচিত ছোটদের উত্তম আদব-আখলাক শিক্ষা দেওয়া। সুন্দর আদব-আখলাক গঠনের উদ্দেশ্যেই বহুদিনের প্রচেষ্টায় আমরা নিয়ে এসেছি ‘ছোটদের আদব সিরিজ’ এবং ‘ছোটদের আখলাক সিরিজ’। দুটি সিরিজের মোট বারোটি বই। যেখানে গল্পে গল্পে আদব ও আখলাকের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়েছে। ছোটদের উপযোগী করে সহজ সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে অসংখ্য গল্প। গল্পগুলো বেছে নেওয়া হয়েছে কুরআন, হাদীস ও সীরাতের বিশুদ্ধ কিতাব থেকে। সাথে প্রতিটি পৃষ্ঠাতেই রয়েছে আকর্ষণীয় কারুকাজের রঙিন রঙিন ছবি; যা মুহূর্তেই শিশুদের মন কেড়ে নেবে।

আদব সিরিজের বইগুলো—

১. সালাম ও সাক্ষাতের আদব

২. ইলম শেখার আদব

৩. আল্লাহর সাথে আদব

৪. পোশাক ও পবিত্রতার আদব

৫. ঘুম ও খাওয়ার আদব

৬. খেলাধুলা ও আনন্দ করার আদব

আখলাক সিরিজের বইগুলো—

১. ক্ষমাশীল হই

২. দয়ালু হই

৩. মুখলিস হই

৪. অনুগত হই

৫. লজ্জাশীল হই

৬. সহযোগী হই

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ছোটদের আদব ও আখলাক সিরিজ কালেকশন
ইংরেজি নাম Chotoder Adab and Akhlaq Series Collection
লেখক তানভীর হায়দার, এম. এ. ইঊসুফ আলী
প্রকাশনী সত্যায়ন প্রকাশন
বিষয় ধর্মীয় বই,বয়স যখন ৪-৮
আইএসবিএন 9789387162358
পৃষ্ঠা সংখ্যা ২৮৮
ভাষা bangla
বাঁধাই paperback
প্রথম প্রকাশ ২০২২
পৃষ্ঠা সংখ্যা288
ভাষাbangla
ISBN9789387162358
বান্ডিংpaperback
তা

লেখক সম্পর্কে

তানভীর হায়দার

ধর্মীয় বই বিষয়ক লেখক · প্রকাশক: সত্যায়ন প্রকাশন

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 1,530

৳ 1,70010% ছাড়