ইসলামী বিধি বিধান ও মাসয়ালা-মাসায়েল

সালাফদের দ্বীন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳242

৳ 44045% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 198

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বই সম্পর্কেঃ যে প্রশ্নের উত্তর আপনি খুঁজে বেড়াচ্ছেন মনেমনে! যুগযুগ ধরে চলে আসা উম্মাহর সোনালি ইখতিলাফ গুলোকে যখন অজ্ঞতার মাপকাঠি দিয়ে পরিমাপ করা হচ্ছে, ঠিক তখনি আকিদা ও আমলের ব্যাপারে প্রতিটি মুসলিম মননে তৈরি হচ্ছে সন্দেহের বীজ। যেই বীজ অনুর্বর জমিতে পতিত হয়ে তৈরি করছে নানারকম ফিতনার বজ্রধ্বনি। ফিতনার এই বজ্রধ্বনির বিপরীতে মেডিসিন হিসেবে বাঙলা ভাষায় রচিত হয়েছে, ‘সালাফদের দ্বীন’ নামক ফলপ্রসূ এই কিতাবটি। এটি সাড়াজাগানো গ্রন্থ ‘এন্টিবায়োটিক’ বইয়ের সেকেন্ড ভার্সন।

এন্টিবায়োটিক বইটি আকিদা ও আমলের ব্যাপারে সন্দেহের সাগরে ডুবন্ত সহস্র ইসলাম প্রিয় ভাই-বোনদের ক্ষতবিক্ষত হৃদয়কে প্রশান্তির জোগান দিয়েছে। অজ্ঞতার মাপকাঠিতে পরিপূর্ণ মানুষগুলো খুঁজে পেয়েছে তাদের মনে আজন্ম জন্মানো শত-শত প্রশ্নের উত্তর। সালাফদের দ্বীন বইটি-ও তার ব্যতিক্রম নয়। বইটিতে এমন কিছু বিষয়কে তুলে আনা হয়েছে, যা সম্পর্কে প্রায়শই দলীয় কোন্দল লেগেই আছে মুসলিম সমাজে।

অথচ বিষয়গুলো শুধুমাত্র ভুল বোঝাবুঝি এবং অজ্ঞতার দর্পনে আচ্ছাদনকৃত! ভুল বোঝাবুঝির এই আচ্ছাদনকে খুলে ফেলতে সালাফদের দ্বীন বইটি একটি কার্যকরী মেডিসিন। বইটি মাদ্রাসা পড়ুয়াদের জন্য যেমন উপকারী, তেমনিভাবে জেনারেল পড়ুয়াদের জন্য-ও কার্যকরী। পাঠকদের কাছে সহজে উপস্থাপন করার জন্য প্রতিটি বিষয়কে নান্দনিক উপন্যাস আকারে সাজানো হয়েছে। বইটির এই নান্দনিক গুণের কারণে তা পাঠকের কাছে নন্দিত হয়ে থাকবে প্রতিটি মুসলিম মননে।

আশাকরি, ‘সালাফদের দ্বীন’ বইটি পাঠকদের হৃদয় আলোকিত করবে। তারা খুঁজে পাবে যুগযুগ ধরে আসা উম্মাহর অযাচিত ইখতিলাফের প্রকৃত সমাধান। উন্মোচিত হবে নকল সালাফদের ভীড়ে প্রকৃত সালাফদের দর্শন। রব আমাদের সকলকে তার প্রকৃত আকিদা ও আমলের উপর অধিষ্ঠিত রাখুন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সালাফদের দ্বীন
ইংরেজি নাম Salafder din
লেখক শাহজাদা সাইফুল
প্রকাশনী আয়ান প্রকাশন
বিষয় ইসলামী বিধি বিধান ও মাসয়ালা-মাসায়েল
পৃষ্ঠা সংখ্যা ২০৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৩
পৃষ্ঠা সংখ্যা208
ভাষাbangla
বান্ডিংhard cover
শাহজাদা সাইফুল

লেখক সম্পর্কে

শাহজাদা সাইফুল

ইলিশের শহর নামে খ্যাত চাঁদপুর জেলায় শেখ বংশের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করি। আমার মায়ের মুখ থেকে শুনেছি, সেই মাসটি ছিলো রমজান মাস। মানুষজন যখন তারাবীহের সালাতে রবের সামনে দন্ডায়মান, ঠিক তখনি আমার মালিক আমাকে দুনিয়ার স্নিগ্ধ বাতাস অনুভব করানোর জন্য উপযুক্ত মনে করলেন। আলহামদুলিল্লাহ। পিতামাতার পাঁচ সন্তানের মধ্যে আমি তৃতীয়। হাতেখড়ির শুরুটা মায়ের কাছ থেকেই পেয়েছি। তারপর যখন মাথার উপর হা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 242

৳ 44045% ছাড়