আত্ম-উন্নয়ন ও মোটিভেশন

আমাদের জানা ও অজানা ফিন্যানশিয়াল লিটারেসি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳495

৳ 66025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 165

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

টাকা পয়সা নিয়ে কথাবার্তা এখনও এক ধরনের ট্যাবু মনে করা হয়। যদিও জীবনে কম-বেশি সর্বত্র অর্থের ব্যবহার রয়েছে, তবে এক্ষেত্রে আমাদের কার্যকরী জ্ঞান প্রায়ই বেশ সীমিত। এর দু’টি প্রধান কারণ হল: বাবা-মায়ের কাছ থেকে যথাযথ ‘মানি প্যারেন্টিং’ না পাওয়া এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় অসাধারণ এ জীবন-দক্ষতাটির হাতে কলমে শিখন প্রায় উপেক্ষিত থাকা।

ভেবে দেখুন: শৈশব কৈশোর পার হয়ে আমরা উচ্চশিক্ষায় পৌঁছে যাই অর্থের প্রকৃত মূল্য অনুধাবন করা ছাড়াই। তাই বাবা-মায়ের কষ্টার্জিত অর্থ খরচ করে যেন অনুভব করি বিজয়ীর আনন্দ। কর্মজীবনে নিজের উপার্জনেও এ প্রবণতা থেকে হঠাৎ বের হতে না পেরে কারণে অকারণে অর্থ ব্যয় করতে থাকি। আয় থেকে ব্যয় কমিয়ে সঞ্চয় এবং সেই সঞ্চয়কে সঠিক বিনিয়োগের মাধ্যমে বৃদ্ধির প্রয়াস যেন তখনও বহু দূর। এক সময় আমরা থামতে শিখি। ততদিনে দেরি হয়ে যায়।

পারিবারিক ও আর্থ-সামাজিক বাস্তবতায় জীবনের তেমন কোনো আর্থিক লক্ষ্য ও পরিকল্পনা ছাড়াই এগুতে থাকি বার্ধক্যের এক অনিশ্চিত ও অরক্ষিত গন্তব্যে। কেমন হত যদি অর্থ সংক্রান্ত প্রয়োজনীয় সকল ধারণা সমূহ ‘মানি প্যারেন্টিং’ ও ‘সেলফ লার্নিং’ আকারে বয়োক্রমিক ধাপে এক মলাটের ভেতরে সুসজ্জিত থাকত? এসব নিয়েই ‘আমাদের জানা ও অজানা ফিন্যানশিয়াল লিটারেসি’!

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আমাদের জানা ও অজানা ফিন্যানশিয়াল লিটারেসি
ইংরেজি নাম Amader jana o ojana Financial literacy
লেখক রায়হান কামাল
প্রকাশনী শিখা প্রকাশনী
বিষয় আত্ম-উন্নয়ন ও মোটিভেশন
আইএসবিএন 978-984-93350-2-3
পৃষ্ঠা সংখ্যা ৩০৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৩
রায়হান কামাল

লেখক সম্পর্কে

রায়হান কামাল

জন্ম ১৯৮৩ সালের ১৬ ফেব্রুয়ারি, ঢাকায়। বাবা মনির উদ্দিন কামাল, ও 'রত্নগর্ভা মা' রিজিয়া কামালের পাঁচ সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। বেড়ে ওঠা ঢাকার মিরপুরে। হযরত শাহ আলী মডেল হাই স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে ভর্তি হন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি-BUFT'তে। 'অ্যাপারেল ম্যানুফেকচারিং' বিষয়ে স্নাতক শেষে যোগ দেন ব্যাবিলন গ্রুপে, তারপর সিনহা-মেডলার গ্রুপে। বাং...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

০

★★★★★

০টি রেটিং

(১টি রিভিউ)

৫ ★০%
৪ ★০%
৩ ★০%
২ ★০%
১ ★০%

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

পাঠকদের মতামত মোট ১টি মন্তব্য

A
A. S. M. Abdullah ✓ যাচাইকৃত পাঠক

৯ ডিসেম্বর ২০২৩

Boiti ki stocke are...

৳ 495

৳ 66025% ছাড়