রূপকথা, লোককাহিনী ও কাল্পনিক গল্প

সাত রুপ সাত কিসসা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳210

৳ 28025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 70

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

রাজকুমাররা ভালো করে লক্ষ্য করে দেখে, তিনটি পথে তিন রঙের চিহ্ন আঁকা। সেই চিহ্নের মধ্যে কিছু লিখে রাখা আছে। কৌতূহলী হয়ে তারা পথগুলোয় লেখা নির্দেশনা পড়ে। সবচেয়ে চওড়া পথের চিহ্নে লেখা আছে, “চলে যাও এই পথটি ধরে, নিরাপদে আসবে ফিরে।” মাঝের পথে লেখা আছে, “যেতে যদি চাও এই পথে, আসতে পারো ফিরে আবার নাও পারো ফিরতে।” সবচেয়ে সরু ও দুর্গম পথে লেখা, “এই পথ ধরে যাবে যে, ফিরবে না আর কভু সে।”

টাংরির বাড়িতে অস্থির চিত্তে মারফার মৃত্যুসংবাদ শোনার প্রতীক্ষায় উদগ্রীব ডোরিয়া। মারফার অন্ত্যোষ্টিক্রিয়ার উৎসব উপলক্ষ্যে সে প্রচুর পরিমাণে যবের রুটি তৈরি করতে থাকে। অধৈর্য হয়ে ডোরিয়া কর্কশভাবে চেঁচিয়ে ফ্র্যাঙ্ককে হুকুম করে, "ওহে বুড়ো ষাঁড়, এগিয়ে গিয়ে তোমার মেয়ের লাশ এনে সৎকারের ব্যবস্থা করো।" তখনই তাদের পোষা কুকুরটি ঘেউ ঘেউ করে বলে ওঠে, "তার কন্যাটি দ্যুতি ছড়িয়ে আসছে ফিরে, ডোরিয়ার কন্যা জমবে নিকষ অন্ধকারে।" চেঁচিয়ে ঝামটা দেয় ডোরিয়া, "ধুর! ধুর! হতভাগা। এই নে তোর ভাগের রুটি। খেয়ে বল, তাইরে নাইরে নাইরে না, লিজি হবে মহারাণী, আনবে বিপুল খাজানা। ফ্র্যাঙ্কের মেয়ে প্রাণটি নিয়ে আর ফিরবে না, আর ফিরবে না।” কুকুরটি তৃপ্তি সহকারে সবগুলো রুটি খেয়ে আবারো ঘেউ ঘেউ করে গান ধরে, "তাইরে নাইরে নাইরে না। আসছে মারফা মুকুট মাথায় রাণীর বেশে, বাজাও ঢোলক বাজাও বাজনা। তাইরে নাইরে নাইরে না..

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সাত রুপ সাত কিসসা
ইংরেজি নাম Sat rup sat kissa
লেখক শবনম চৌধুরী
প্রকাশনী শিখা প্রকাশনী
বিষয় রূপকথা, লোককাহিনী ও কাল্পনিক গল্প,বয়স যখন ৪-৮
আইএসবিএন 9789849334927
পৃষ্ঠা সংখ্যা ৯৬
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৩
পৃষ্ঠা সংখ্যা96
ভাষাbangla
ISBN9789849334927
বান্ডিংhard cover
শবনম চৌধুরী

লেখক সম্পর্কে

শবনম চৌধুরী

জন্ম ৪ নভেম্বর, চট্টগ্রামে । পতেঙ্গায় সাগরের প্রাণোচ্ছলতায় বেড়ে ওঠা লেখিকার পিতৃভূমি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর । পিতা মরহুম আজিজুর রহমান চৌধুরী ও মাতা মরহুমা রৌশন আরা চৌধুরী । তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন । শৈশব থেকে সাহিত্যে প্রবল অনুরাগ । ছাত্রজীবনে আবৃত্তি, নাটক, উপস্থাপনায় ছিলেন সাবলীল । খেলার ছলে লিখতে লিখতে কখন যে সাহিত্যের...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 210

৳ 28025% ছাড়