ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৩২টি পাতা পড়ে দেখুন

সীরাতে রাসূল (সা.)

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ১ম ও ২য় খণ্ড একত্রে

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳1050

৳ 1,40025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 350

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

মহানবীর সা. জীবনীর প্রথম ভিত্তি আল্লাহর বাণী আল কুরআন। যে সত্তা তাঁকে রাসুল হিসেবে পাঠিয়েছেন, তারই জবানীতে বিবৃত হয়েছে নবীজীর জীবনী। যার উপর সবিস্তার আলোকপাত করা হয়েছে রাসুলুল্লাহ (সা.) প্রথম খণ্ডে।

মহানবীর সা. জীবনীর দ্বিতীয় উত্‍স সুন্নাহ ও হাদীস । নবীজীর জবানীতে কিংবা তাঁর স্বজন-সাহাবাদের জবানীতে বিবৃত হয়েছে নবীজীবনী। এর মূল্য , গুরুত্ব ও প্রামাণ্যতা সুপ্রতিষ্ঠিত। হাদীসের আয়নায় নবীজীবনের চিত্রায়নে এক অনন্য ও প্রামাণ্য সৃষ্টিকর্ম - রাসুলুল্লাহ (সা.) দ্বিতীয় খণ্ড!

সীরাতের প্রতিটি দিক ও দিগন্তকে অবলম্বন করে হাদীস সংকলনের দিক থেকে এ গ্রন্থ একটি অসাধারণ কাজ। কারণ ফিকহ বা অন্যান্য বিষয়ভিত্তিক হাদীসের সংকলন প্রচুর পরিমাণে থাকলেও শুধু সীরাতের ধারাবাহিকতাকে অবলম্বন করে হাদীস সংকলনের ধারা সেভাবে গড়ে উঠেনি। আরবি ভাষায় সীমিত পরিসরে কিছু বই চোখে পড়লেও বাছবিচারহীনভাবে হাদীস জড়ো করা হয়েছে এবং আকারের বিচারেও তা ক্ষুদ্র। সীরাতের অনেক প্রধান দিকও তাতে অনালোচিত থেকে গেছে।

সীরাত বিশেষজ্ঞ মাওলানা মুসা আল হাফিজের এই গ্রন্থ মূলত প্রামাণ্য সনদের সহীহ হাদীস সমূহের সমাহার। যা সীরাতের গোটা পরিক্রমাকে একে একে উপস্থাপন করে ওহীর মর্মলোকে। বাংলা ভাষায় এমন এক মৌলিক কাজ বিরল ও গৌরবজনক।

হাদীসের প্রামাণ্যতা আর সীরাতের সাথে এর নিবিড় একান্ততা ও একাত্মতাকে দালিলিক দৃঢ়তায় উপস্থাপনের মধ্য দিয়ে গ্রন্থটি সীরাতকে প্রদর্শন করে এমন এক সমগ্রতা ও উচ্চতায়, যে সমগ্রতা ও উচ্চতায় অধিষ্ঠিত নেই আর কোনো মানুষের আর কোনো জীবনী! এই ভূপৃষ্ঠে, আকাশতলে এমন জীবন কেবল একটাই, এমন জীবনী কেবল একজনেরই। ওহীর ভাষায় ; কুরআনে- হাদীসে যার জীবন স্পষ্ট , স্বচ্ছ ও বিস্তারিতভাবে বিবৃত , সেই জীবনকে হাদীসের আয়নায় প্রদর্শনের পথে রাসুলুল্লাহ (সা.) দ্বিতীয় খণ্ড একটি কালজয়ী গ্রন্থ হবে বলে আমাদের বিশ্বাস!

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ১ম ও ২য় খণ্ড একত্রে
ইংরেজি নাম Rasulullah s. part:1-2
লেখক মুসা আল হাফিজ
প্রকাশনী শোভা প্রকাশ
বিষয় সীরাতে রাসূল (সা.)
পৃষ্ঠা সংখ্যা ৮৬০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৩
পৃষ্ঠা সংখ্যা860
ভাষাbangla
বান্ডিংhard cover
মুসা আল হাফিজ

লেখক সম্পর্কে

মুসা আল হাফিজ

মুসা আল হাফিজ কবি, গবেষক ও আলেম মুসা আল হাফিজ। ১৯৮৪ সালের ৫ অক্টোবর সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের মাখর-গাঁও গ্রামে তাঁর জন্ম। ১৯৯৫ সালে, ১১ বছর বয়সে কুরআন মজিদের হিফজ সম্পন্ন করেন। ২০০৭ সালে কৃতীত্বের সাথে তাকমিল ফিল হাদীস (মাস্টার্স সমমান) সম্পন্ন করেন। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ তরুণ আলেম প্রতিভা-২০০৮ এ সম্মানীত হন। ২০০৯ সালে কর্মজীবনের শুরু ঐতিহ্যবাহী বিশ্বনাথ জামেয়া মাদানিয়ায় শিক্ষক...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 1,050

৳ 1,40025% ছাড়