থ্রিলার ও অ্যাডভেঞ্চারহোয়াটসঅ্যাপে অর্ডার করুন
ছায়াবাস্তব
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বাদল সেই নিচুজমি বা গর্তের দিকে এগোতে গিয়ে সশব্দে অবাক হওয়ার মতো করে দেখতে পায়, সেই রক্ত এবং কাদামাখা ডেডবডির পাশে হাঁটু গেড়ে বসে আছে তার মা। মা কখন নিঃশব্দে পৌঁছে গেছে লাশের পাশে! বাদলের মতো শাজাহানও একটু থমকায়। তারা দুইজনে এগিয়ে চলে লাশের দিকে। এক, দুই, তিন করে ধাপ গুনতে থাকে বাদল। তার হাঁটুতে জোর নেই।
মনে হচ্ছে অনন্ত সময় ধরে সে হাঁটছে লাশের পাশে পৌঁছানোর জন্য। এই পথ শেষ হচ্ছে না কেন? মা কীভাবে এত চটজলদি পৌঁছে গেল সেখানে? তারপরে মনে হয়, মায়েরা মা বলেই এমনটা পারে। কিন্তু সে ভাই হয়ে পারছে না কেন? শাজাহান বোধহয় তার অবস্থা বুঝতে পারে। সে বাদলের হাত চেপে ধরে তাকে এগিয়ে নিতে থাকে।
বইয়ের তথ্য
| নাম | ছায়াবাস্তব |
|---|---|
| ইংরেজি নাম | Chayabastob |
| লেখক | জাকির তালুকদার |
| প্রকাশনী | পেন্ডুলাম পাবলিশার্স |
| বিষয় | থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| পৃষ্ঠা সংখ্যা | ৬৪ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
| পৃষ্ঠা সংখ্যা | 64 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
