প্রবন্ধ সমগ্র
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আমার এই প্রবন্ধ সংগ্রহটি প্রকৃতপক্ষে কেবল প্রবন্ধের সংকলন নয়। এর সাথে যুক্ত করে দিতে হয়েছে বিভিন্ন সময়ে রচিত বেশ কয়েকটি নির্বাচিত কলাম। এছাড়া দু'টি ভ্রমণবৃত্তান্তও ৷ কলাম ও ভ্রমণ নিয়ে আলাদা পুস্তক প্রকাশের ইচ্ছে থাকা সত্ত্বেও বিষয়বস্তুর মূল্যতার কথা বিবেচনা করে আলাদা বই প্রকাশের বাসনাকেও আপাতত স্তিমিত রাখতে হয়েছে। দুনিয়ার বহু বিচিত্র দেশ ও মহানগরীতে পরিভ্রমণের দুর্লভ সুযোগ আমি পেলেও আলস্যের দরুণ ঐসব সফরের বিবরণ আমি বলতে পারিনি।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের অনেকগুলো শহর আমি ঘুরে বেড়িয়েছি, কিন্তু এর বিবরণ তাৎক্ষণিকভাবে ডায়েরীতে লিখে রাখা সম্ভব হয়নি। ভবিষ্যতে এসব ভ্রমণকাহিনী স্মৃতি থেকে লেখার ইচ্ছা রাখি।কলামসমূহের বেশ কয়েকটি পত্র পত্রিকায় স্বনামে বেনামে একদা প্রকাশ পেয়েছিল। তখন যেসব কলামে দেশের সাহিত্য সংস্কৃতিকেই প্রাধান্য দিয়েছিলাম— এই সংকলনে সেগুলোই স্থান পেয়েছে। নারী নিগ্রহ শিরোনামে মুসলিম নারী সমাজের ওপর একটি ক্ষুদ্র পুস্তিকা একদা প্রকাশিত হলে বইটি নিয়ে বাংলাদেশের মহিলা মহলে বেশ আলোচনার সূত্রপাত হয়েছিল, এই সমগ্রে নারীনিগ্রহের প্রবন্ধসমূহ অন্তর্ভূক্ত হল।
আমার একটি ব্যক্তিগত প্রবন্ধের বই ও একটি সাহিত্য বিষয়ক প্রবন্ধের সংগ্রহ এই সময়ের অন্তর্ভুক্ত করার ইচ্ছা ছিল। কিন্তু কপিরাইটজনিত অসুবিধার কারণে তা সম্ভব হল না। প্রবন্ধ সমগ্রের দ্বিতীয় খণ্ডে ঐ দু'টি বই অন্তর্ভুক্ত হবে। ততদিনে কপিরাইটজনিত সমস্যারও সমাধান হয়ে যাবে আশা করি। তাছাড়াও নানা পত্রপত্রিকায় আমার অনেক প্রবন্ধ-নিবন্ধই ছড়িয়ে আছে যা এই মুহূর্তে হাতের কাছে না থাকায় নেয়া গেল না। দ্বিতীয় খণ্ডে সৈসব দেয়ার চেষ্টা করব।
বইয়ের তথ্য
| নাম | প্রবন্ধ সমগ্র |
|---|---|
| ইংরেজি নাম | Probondho Somogro |
| লেখক | আল মাহমুদ |
| প্রকাশনী | শিখা প্রকাশনী |
| বিষয় | বিবিধ প্রবন্ধ |
| আইএসবিএন | 9789848405257 |
| পৃষ্ঠা সংখ্যা | ৩২০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| সংস্করণ | ২০২১ সাল |
| পৃষ্ঠা সংখ্যা | 320 |
| ভাষা | bangla |
| ISBN | 9789848405257 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
