ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৮টি পাতা পড়ে দেখুন

আত্ম-উন্নয়ন ও মোটিভেশন

সহজে সঞ্চয়

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳150

৳ 20025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 50

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"সহজে সঞ্চয়" বইটির মুখবন্ধ থেকে নেয়াঃ

কী করে আর্থিক বিষয়ে উপযুক্ত সিদ্ধান্তগুলাে নেওয়া যায় এবং সুদক্ষভাবে অর্থের ব্যবস্থাপনা করা যায়—সেটা বােঝার সক্ষমতাই হলাে আর্থিক সাক্ষরতা। এর ফলে আপনি আত্মবিশ্বাসের সাথে আপনার অর্থের ব্যবস্থাপনা করতে পারেন। সুপরিকল্পিতভাবে আপনার সঞ্চয় বৃদ্ধি করতে পারেন। আর্থিক সাক্ষরতা ও সচেতনতার ফলে আপনি আপনার আয়-উপার্জন থেকে ভিন্ন ভিন্ন লক্ষ্য পূরণের উদ্দেশ্যে বরাদ্দ করতে সক্ষম হবেন। চলমান ব্যয়ের পাশাপাশি সঞ্চয়, ঋণ পরিশােধ, জরুরি তহবিল গঠন এবং অন্যান্য আকাঙ্ক্ষা পূরণের জন্য আপনার অর্থকে বণ্টন করতে পারবেন।

আমরা যখন থেকে উপার্জন করতে শুরু করি তখন কেবল আর্থিক শিক্ষা ও সচেতনতার অভাবে আমরা সঞ্চয় শুরু করতে ব্যর্থ হই। ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা ও ভবিষ্যতের জন্য সঞ্চয়ের প্রয়ােজনীয়তা উপলব্ধি করি অনেক দেরিতে। আমরা ঋণসংক্রান্ত দায় এবং এর পরিণতির ব্যাপারে সচেতন থাকি , অনাকাক্ষিত ও আকস্মিক খরচের জন্য জরুরি-তহবিল তৈরি করি না, অনিয়মিত খরচগুলাের জন্য পূর্বপ্রস্তুতি নেই না। অর্থের সঠিক ব্যবস্থাপনা এবং সঞ্চয়ের কৌশল সম্পর্কে ন্যূনতম শিক্ষা ও দিকনির্দেশনা পেলে আমাদের মধ্যে অনেকেই জীবনের এই ব্যবহারিক ও বাস্তবমুখী ক্ষেত্রটিতে অনেক বড় ভুল করা থেকে বিরত থাকতে পারি। বেঁচে যেতে পারে আমাদের মূল্যবান সময়।

অথচ, কেবল সচেতনতা ও কৌশলগত জ্ঞানের অভাবে আর্থিক সমৃদ্ধি গড়ে তােলার সুযােগ আমরা হেলায় হারাই। <br> বেশির ভাগ ক্ষেত্রেই আমরা সঞ্চয় ও অর্থ ব্যবস্থাপনার বিষয়ে শিখি নিজেদের ভুল থেকে। অর্থাৎ ঠেকে শেখা। কিন্তু ইতিমধ্যে হয়তাে এমন কিছু ভুল করে ফেলি যার মাসুল গুনতে হয় বেশ চড়া দামে। এমনকি কেউ কেউ অপূরণীয় ক্ষতির শিকার হই। নানা রকম অনাকাঙ্ক্ষিত দায়ে বােঝাগ্রস্ত হয়ে পড়ি। এছাড়া ততদিনে যে সময়টা পার হয়ে যায় সেটা আর কখনােই ফিরে পাওয়া যায় না। যার ফলে আমাদের থেকে যায় কেবল বুকভরা আফসােস। “আহা, আরাে আগে যদি এই বিষয়ে জানতে পারতাম...!” “কেউ যদি আমায় আরাে আগেই সাবধান করে দিত...!” আর্থিক শিক্ষার হাতেখড়ি শুরু হওয়া প্রয়ােজন পরিবার থেকেই। বাবা-মা ছােটবেলা থেকেই সন্তানের মধ্যে আর্থিক সাক্ষরতা প্রদানের চেষ্টা করতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠানও শিক্ষার্থীদেরকে এই বিষয়টিতে প্রস্তুত করে তােলার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। যথাযথ আর্থিক শিক্ষাই হলাে আমাদের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার হাতিয়ার।

আর্থিক সাক্ষরতা কোনাে বিলাসিতা নয়। এটি একটি প্রয়ােজনীয়তা। অর্থ ব্যবস্থাপনার বিষয়ে স্পষ্ট ধারণা আপনাকে যাবতীয় আর্থিক কর্মকাণ্ড ও আর্থিক পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করবে। সঠিক অভ্যাস গড়ে তােলার মাধ্যমে নিজের স্বপ্নপূরণ নিশ্চিত করে তুলবে। প্রকৃতপক্ষেই, আর্থিক সাক্ষরতা আপনাকে অর্থ পরিচালনায় এতটাই আত্মবিশ্বাসী করে তুলবে যে আপনি নিশ্চিন্তভাবে জীবনের অন্যান্য বিষয়গুলােতে মনােনিবেশ করার আরাে বেশি সুযােগ পাবেন। আপনার পছন্দের কাজগুলাে করা, শখ-আহ্লাদ পূরণ করা, পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে সময় কাটানাে, এবং জীবনের যে বিষয়গুলাে অর্থ দিয়ে কেনা যায় না, সেগুলােকে নিঃসংকোচে উপভােগ করতে পারবেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সহজে সঞ্চয়
ইংরেজি নাম Sohoje sonchoy
লেখক জনাথ্যান গমেজ
প্রকাশনী স্বরবৃত্ত প্রকাশন
বিষয় আত্ম-উন্নয়ন ও মোটিভেশন
আইএসবিএন 9789849397069
পৃষ্ঠা সংখ্যা ১২৬
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২১
ভাষাbangla
পৃষ্ঠা সংখ্যা126
ISBN9789849397069
বান্ডিংhard cover
জনাথ্যান গমেজ

লেখক সম্পর্কে

জনাথ্যান গমেজ

Money Smart-এর প্রতিষ্ঠাতা জনাথ্যান গমেজ ব্যক্তিগত অর্থ-ব্যবস্থাপনার বিষয়ে শিক্ষা ও সচেতনতা তৈরির কাজ করেন। একজন সার্টিফাইড ফিন্যান্সিয়াল এডুকেশন ইনস্ট্রাক্টর (CFEI) হিসেবে আর্থিক সাক্ষরতা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা পরিচালনা করে আসছেন। "সহজে সঞ্চয়" তাঁর রচিত প্রথম বই - যা ব্যক্তির নিজস্ব আর্থিক আচরণকে বুঝতে এবং নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে।

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 150

৳ 20025% ছাড়