ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২৯টি পাতা পড়ে দেখুন

আরবী ভাষা শিক্ষা

কুরআনের শব্দাবলি (লেভেল - ১ ও ২ একত্রে)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳440

৳ 55020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 110

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বইটি মূলত আরবি ভাষা কোর্সের ‘লেভেল-১’ এর বই।

এখানে ২০০টি ক্রিয়া পদের রূপান্তর, এবং ৪০০টি অ-ক্রিয়া পদ রয়েছে- যা শিখলে কুরআনের ৮৫% শব্দ বা ৬০৫৫৬টি শব্দ শেখা হয়ে যায়।আমরা শুরুতে এমন শব্দাবলি শিখি, যা কুরআনে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। এরপর ধীরে ধীরে কম ব্যবহৃত শব্দগুলো শিখি।একইভাবে, আরবি ব্যকরণের যেসব নিয়ম কুরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে, সেগুলো আমরা সবার আগে শিখি। এরপর ধীরে ধীরে কম ব্যবহৃত নিয়মগুলো শিখি। এতে করে খুব সহজে এবং অল্প সময়ে আরবি ভাষা তথা কুরআন শেখা যায়, বোঝা যায়।

এ বইটি মূলত আরবি ভাষা কোর্সের ‘লেভেল-২’-এর বই।

এখানে ৩০০টি ক্রিয়াপদের রূপান্তর এবং ৬০০টি অ-ক্রিয়াপদ রয়েছে—যা শিখলে কুরআনের ৭৫০০টি শব্দ শেখা হয়ে যায়। কোনও পাঠক যদি ‘কুরআনের শব্দাবলি’ বইয়ের ‘লেভেল-১’ এবং ‘লেভেল-২’ এর সবগুলো শব্দ শিখে ফেলতে পারে, তাহলে আল-কুরআনের ৯০% শব্দ শেখা হয়ে যাবে। এরপর ‘লেভেল-৩’ এবং ‘লেভেল-৪’ বইগুলোর শব্দগুলো শিখলে কুরআনের ১০০% শব্দ শেখা হয়ে যাবে, ইনশাআল্লাহ।

আরবি ভাষা শেখার অন্য বইগুলোর চেয়ে এই বইটা কিছুটা ব্যতিক্রম। এ বইয়ে আরবি ভাষার ক্রিয়াপদের রূপান্তরগুলো দেয়া হয়েছে, এতে যে কেউ খুব সহজেই আরবি ভাষা শিখে ফেলতে পারেন। আমাদের আরবি ভাষা শেখানোর পদ্ধতি হলো, আমরা শুরুতে এমন শব্দাবলি শিখি, যা কুরআনে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। এরপর ধীরে ধীরে কম ব্যবহৃত শব্দগুলো শিখি। একইভাবে আরবি ব্যাকরণের যেসব নিয়ম কুরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে, সেগুলো আমরা সবার আগে শিখি। এরপর ধীরে ধীরে কম ব্যবহৃত নিয়মগুলো শিখি। এতে করে খুব সহজে ও অল্প সময়ে আরবি ভাষা শেখা যায়; এবং নিজের মধ্যে একটি দৃঢ় আত্মবিশ্বাস তৈরি হয়।আমরা আমাদের গবেষণালব্ধ পদ্ধতিতে, সবচেয়ে সহজ ও প্রাণবন্ত উপায়ে উপস্থাপন করার মাধ্যমে আরবি ভাষাকে বাংলাদেশের মানুষের মাঝে জনপ্রিয় করে তুলতে চাই। আরবি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় অথবা অন্তত তৃতীয় ভাষার স্তরে উন্নীত করতে চাই। সে লক্ষ্যেই আমাদের এ বই। আল্লাহর কাছে দোয়া করছি, বইটির প্রথম খণ্ডের মত পরবর্তী খণ্ডগুলো যাতে আরও বেশি সমাদৃত হয় এবং বাঙালি মুসলিমদের উপকার করতে পারে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম কুরআনের শব্দাবলি (লেভেল - ১ ও ২ একত্রে)
ইংরেজি নাম Quraner shobdoboli (Level: 1-2)
লেখক জোবায়ের আল মাহমুদ
প্রকাশনী কুরআনে ভাষা আরবি শিখি
বিষয় আরবী ভাষা শিক্ষা
পৃষ্ঠা সংখ্যা ২৪০
ভাষা bangla & arabic
বাঁধাই paperback
পৃষ্ঠা সংখ্যা240
ভাষাbangla & arabic
বান্ডিংpaperback
জোবায়ের আল মাহমুদ

লেখক সম্পর্কে

জোবায়ের আল মাহমুদ

পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে, তুরস্কের উলুদাহ বিশ্ববিদ্যালয়ের কোরআন বিভাগে এবং গুমুশহানে বিশ্ববিদ্যালয়ের হাদীস বিভাগে। শিক্ষা, দর্শন ও রাজনীতি বিষয়ক ত্রৈমাসিক জার্নাল 'পুনর্পাঠ'-এর সম্পাদক হিসাবে বর্তমানে কাজ করছেন। এছাড়া দৈনিক ইত্তেফাকের 'ধর্মচিন্তা' পাতায় এবং অনলাইন প্লাটফরমগুলোতে নিয়মিত অনুবাদ ও লেখালেখি করেন। যোগাযোগ: [email protected]

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 440

৳ 55020% ছাড়