সমকালীন উপন্যাস

মকবরা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳203

৳ 27025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 67 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"মকবরা" বইয়ের ফ্ল্যাপের লেখা:

মজনু থিতু হতে চায়। দুপুরের গরম রােদ আসে। রােদের ঠোট ছুঁয়ে দেয় তুক, লােম। পাতায় পাতায় দোল খায় হাওয়া। নদীরপাড় লাগােয়া গাছগুলাে কেমন নতজানু হয়ে থাকে। কুর্নিশ জানায় কি নদীকে? একটুখানি ঝুকে জলের আয়নায় নিজের চেহারা টুকুনও দেখে নিতে পারে! সূর্যটা পাকাপােক্তভাবে ঠাই নিয়েছে আকাশের এক কোনায় এখন। নৌকাটা যাচ্ছে। মাছের মতন। রুপােলি জলের স্রোত কেটে কেটে। ছােট্ট একটা নৌকা। তার পাটাতনে গা এলিয়ে খালি গায়ে শুয়ে আছে মজনু শাহ। আকাশের দিকে তাক করা মুখ। সূর্যের আলাের তেজে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায়না ওপরে। চোখ ধরে যায়। মজনু চোখ বন্ধ করে। আজ আর কোথাও যাবার তাড়া নেই। নৌকা চলবে মন মতন।

স্রোত যেদিকে নিয়ে যাবে, সেদিকে। নদীর শেষ সাগরে। তবে সাগরে যাওয়া যাবে না। সাগর মজনুর জন্য নয়। নদীই ভালাে। সাগরে পৌছানাের ঠিক আগেই চলে যেতে হবে নদীর অন্য কোনাে শাখা-প্রশাখায় । সব ভেবে রেখেছে মজনু। নদীতে নদীতেই কাটুক, কাটবে এক জীবন। এতেই সুখ। অতি সুখে মজনু তাই গান ধরে। ‘লীলাখেলা বােঝা দায়, ও মন, রােগে দিও সঠিক দাওয়া, বুঝে লক্ষ্মণ...।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মকবরা
ইংরেজি নাম Mokbra
লেখক কিঙ্কর আহ্‌সান
প্রকাশনী শিখা প্রকাশনী
বিষয় সমকালীন উপন্যাস
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২০
ভাষাbangla
বান্ডিংhard cover
কিঙ্কর আহ্‌সান

লেখক সম্পর্কে

কিঙ্কর আহ্‌সান

কিঙ্কর আহ্‌সান এর জন্ম ১৯৮৯ সালের ৬ জুলাই কুষ্টিয়া জেলায়। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগে। সেখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে সক্রিয় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় লেখক সংঘ, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, কন্ঠশীলন, মুক্তআসর, বিল্ড বেটার বাংলাদেশসহ আরও অনেকগুলো সংগঠনের সাথে। লেখালেখির শু...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 203

৳ 27025% ছাড়