ঔপনিবেশিক অন্ধকার
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
কবি মাহমুদুল হাসান মাছুম, আমার পিতা। হৃদরোগে আক্রান্ত হয়ে ৬ সেপ্টেম্বর ২০২২ তারিখে আমাদের রেখে অসীম মহাশূন্যে হারিয়ে গেছেন। নশ্বর মানব সন্তান হিসেবে তাঁর মৃত্যু হলেও, কবি মাহমুদুল হাসান মাছুমের মৃত্যু হয়নি। কারণ, কবিরা বেঁচে থাকেন তাঁদের লেখায়, কবিতায় ও পাঠকের মননে। তাঁর অপ্রকাশিত দু’টো পাণ্ডুলিপির মধ্যে ‘ঔপনিবেশিক অন্ধকার’ অন্যতম। তাঁর রচনাগুলো পাঠক সমাজের কাছে পৌঁছে দেয়া সন্তান হিসেবে আমার দায়িত্ব।
সেই দায়িত্ব পালন করতে গিয়ে ‘ঔপনিবেশিক অন্ধকার’- এর কবিতাগুলো হৃদয়ঙ্গম করতে বসে হারিয়ে যাই এক ভিন্ন জগতে। ‘ঔপনিবেশিক অন্ধকার’ স্পষ্ট করে কবির রাজনৈতিক দর্শন ও ইতিহাসকে দেখার সংবেদনশীল ভঙ্গি। এই বইয়ের প্রতিটি কবিতা কবির জীবনবোধ, জীবনদর্শন, তাঁর ক্ষুরধার দৃষ্টিভঙ্গি, চাক্ষুষ অভিজ্ঞতা, জীবনঘনিষ্ঠ ঘটনা, বাস্তবতা ও কল্পনার অদ্ভুত সংমিশ্রণে জীবন্ত হয়ে উঠেছে। কবির স্মৃতিবিজড়িত ছেলেবেলা, প্রকৃতি ও পাহাড় থেকে শুরু করে কবির পোষ্য বিড়াল ও খরগোশ, চেনা-অচেনা সমাজ, রাষ্ট্রকাঠামো, বঙ্গবন্ধু, রক্তক্ষয়ী ’৭১, গ্রীক মিথোলজি, সাম্প্রতিক ঘটনাসূমহ- মহামারী করোনা, জলবায়ু পরিবর্তন ও পৃথিবীর অসঙ্গতি তাঁর কবিতার বিষয়বস্তু। ব্যক্তি হিসেবে তিনি ছিলেন ছন্নছাড়া এবং বৈষয়িক বিষয়ে উদাসীন।
প্রকৃতি ও প্রাণিপ্রেমী কবি তাঁর শেষ বয়স কাটিয়েছেন কবিতা লিখে। কবিতাই তাঁর ধ্যানজ্ঞান, তাঁর আত্মা। তিনি পাঠকের মাঝে বেঁচে থাকতে চেয়েছেন তাঁর লেখার মধ্যেদিয়ে। তাঁর লেখা ও রচনা পাঠকের হাতে তুলে দিয়ে আমরা তাঁকে শ্রদ্ধা জানাই ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করি। পাঠকের ভালোবাসার মধ্যে দিয়েই তিনি বেঁচে থাকবেন বলে আমাদের বিশ্বাস।
তামান্না হাসান তনু
বইয়ের তথ্য
| নাম | ঔপনিবেশিক অন্ধকার |
|---|---|
| ইংরেজি নাম | ouponibeshik ondhokar |
| লেখক | মাহমুদুল হাসান মাছুম |
| প্রকাশনী | জাগতিক প্রকাশন |
| বিষয় | বাংলা কবিতা |
| আইএসবিএন | 9789849754565 |
| পৃষ্ঠা সংখ্যা | ৮০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!