সমকালীন গল্প

চারুকারু সংবেদ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳90

৳ 12025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 30

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বিশ শতকের গোড়ার দিকে, ‘অবনী ছবি লেখে’- রবীন্দ্রনাথের এমনতর মন্তব্য এখনও মুখে-মুখে ফেরে। অবনীন্দ্রনাথ ছবি-আঁকিয়ে শিল্পী, সেই সঙ্গে তিনি লিখেছেন, ‘ছবি’ নিয়ে ‘লেখা’- অবিস্মরণীয় প্রবন্ধমালা।

একুশ শতকের গোড়ায় আমাদের হাতে এসেছে ‘চারুকারু সংবেদ’ নামের একটি অবিস্মরণীয় গল্পগ্রন্থ। কথাশিল্পী জায়েদ ফরিদ এখানে গল্পের উপাদান হিসাবে নিছক চারু-ও-কারুশিল্পকে বেছে নেননি, সেই সঙ্গে নিয়েছেন শিল্পকর্মে নিবেদিতপ্রাণ শিল্পীমানব-মানবীর হৃদয়সংবেদন।

চারু ও কারুশিল্প যেখানে মাধ্যম হিসাবে জড়বস্তুকে উপায়-উপাদান হিসাবে নিয়েছে, গল্পকার জায়েদ ফরিদ সেখানে ভাষামাধ্যম ব্যবহার করে সংযুক্ত করেছেন জড়শিল্পস্রষ্টা শিল্পীদের জীবন্তজীবন। এমন সংযোজন চারুকারু-কথাশিল্প দুই শিল্পকেই প্রাণিত করে। গল্পকার তাঁর সমধিক অনুরাগে শিল্পীর মন-মনন-মানসজাত গহন প্রেমবোধের শিল্পরূপ দিতে চেয়েছেন গল্পে। কেবলই প্রেম-কাহানির কাঙ্গাল নন, বাঙালি সমাজের উচ্চ-মধ্য-নিম্নশ্রেণি নয় শুধু, মানবেতর অচ্ছুৎ সমাজের খাঁচাবন্দি মানুষের দুয়ারে মানবপ্রেমের বাণী কথাশিল্পের মাধ্যমে পৌঁছে দিয়েছেন... এখানেই তাঁর মোক্ষলাভ।

জায়েদ ফরিদের প্রতিটি ছোটোগল্পেই তাঁর বাক-পরিমিতিবোধ এবং মানবীয় প্রেমের ধ্রুপদ-স্পন্দন স্পন্দিত হতেই থাকে। আপন বৈদগ্ধ্যের কুঠুরির দুয়ার খুলে, পাঠক, এ গ্রন্থপাঠের মূল্য হৃদয়ঙ্গম করার আনন্দে বিভোর হতে পারবেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম চারুকারু সংবেদ
ইংরেজি নাম carukaru songbade
লেখক জায়েদ ফরিদ
প্রকাশনী জাগতিক প্রকাশন
বিষয় সমকালীন গল্প
আইএসবিএন 9789849754596
পৃষ্ঠা সংখ্যা ৩৫০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৩
পৃষ্ঠা সংখ্যা350
ভাষাbangla
ISBN9789849754596
বান্ডিংhard cover
জায়েদ ফরিদ

লেখক সম্পর্কে

জায়েদ ফরিদ

জন্ম ১৯৪৮ সালে। শৈশব-কৈশোর কেটেছে এক বিমিশ্র প্রাকৃতিক ঠিকানায় যার সামনে পদ্মা, পেছনে যমুনা, মাঝখানে কাশবন, বিস্তীর্ণ ধানক্ষেত এবং বন-জঙ্গল। গাঙ্গেয় শুশুকের সঙ্গে সাঁতার কেটে আর বন-বাদাড়ে ঘুরে বেড়িয়ে বড় হয়েছেন তিনি। শৈশবের দুরন্ত জায়েদের প্রথমপাঠ পাবনায় শুরু হলেও পরবর্তীকালে পিতার চাকরিসূত্রে আরণ্যক যশোরে অবস্থান করেছেন প্রায় একযুগ। অতি-কৈশোরেও তৎকালীন যশোরের উদ্ভিদজগৎ, সাধুসন্তদের চিন্তাধারা ও লা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 90

৳ 12025% ছাড়