ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৭টি পাতা পড়ে দেখুন
ছোটদের আশারায়ে মুবাশারা সিরিজ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আশারায়ে মুবাশশারা মানে সুসংবাদপ্রাপ্ত দশজন। ইসলামী পরিভাষায় আশারায়ে মুবাশশারা বলতে ওই দশজন সাহাবীকে বোঝায় যারা জীবদ্দশাতেই নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট থেকে জান্নাতের সুসংবাদ লাভ করেছিলেন। তারা হলেন আবু বকর আস-সিদ্দীক, উমর ইবনুল খাত্তাব, উসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালিব, যুবাইর ইবনে আওয়াম, আব্দুর রহমান ইবনে আউফ, তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু উবাইদা ইবনে জাররাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং সাঈদ ইবনে যায়েদ রাযিয়াল্লাহু আনহুম। যদিও আরও অনেক সাহাবী একই সৌভাগ্য অর্জন করেছিলেন, তবে এই দশজন সাহাবী ইতিহাসে বেশি প্রসিদ্ধ।আখেরাতে যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, সে-ই আসল সফলকাম। প্রত্যেক মুস-ি লমই এ সফলতা লাভ করতে চায়। কিন্তু সেটি আদৌ অর্জিত হবে কিনা, তা কারও জানা নেই । আল্লাহ তাআলা সাহাবীদের অনেকের ওপর এতই সন্তুষ্ট হয়েছিলেন যে, দুনিয়াতে থাকতেই তাদেরকে জান্নাতের সুসংবাদ জানিয়ে দিয়েছেন। এটি সত্যিই এক পরম সৌভাগ্য। শিশু-কিশোরদের সেসব সৌভাগ্যবান জান্নাতি মানুষদের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এ গ্রন্থটি রচনা করা হয়েছে। আশা করা যায়, এ গ্রন্থ পাঠে তারা ঈমান ও আমলে দৃঢ় প্রত্যয় অর্জন করতে সক্ষম হবে।
বইয়ের তথ্য
| নাম | ছোটদের আশারায়ে মুবাশারা সিরিজ |
|---|---|
| ইংরেজি নাম | Sotoder asharaye mubashara sirij |
| লেখক | সালওয়া আনানি, মাওলানা হামদুল্লাহ লাবীব |
| প্রকাশনী | মাকতাবাতুল ফুরকান |
| বিষয় | খুলাফায়ে রাশেদিন ও সাহাবিদের জীবনী,শিশু কিশোরদের ইসলামী বই |
| আইএসবিএন | 9789849683049 |
| পৃষ্ঠা সংখ্যা | ১০৪ |
| ভাষা | bangla |
| বাঁধাই | paperback |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
| পৃষ্ঠা সংখ্যা | 104 |
| ভাষা | bangla |
| বান্ডিং | paperback |
| ISBN | 9789849683049 |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!