স্মৃতির খেয়ায় যাই ভেসে যাই
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
স্মৃতিকথামূলক বই এর আগেও লিখেছেন কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক তবে ‘স্মৃতির খেয়ায় যাই ভেসে যাই’ একেবারেই ব্যতিক্রম। এই বইয়ের প্রথম ভাগে তাঁর জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত কিছু পর্ব, যেমন- মহান মুক্তিযুদ্ধের দিনরাত, স্মৃতিময় বাংলা একাডেমি এবং দুই কালের দুই বইমেলার আন্তরিক গল্পকথা উদ্ভাসিত হয়েছে।
বইয়ের দ্বিতীয় পর্বে লেখকের স্মৃতির মানুষেরা আলোচিত হয়েছেন। স্মৃতির সূত্রে এসেছে তাঁদের সৃষ্টির প্রসঙ্গ-অনুষঙ্গও। আলোচিত-স্মরিত হয়েছেন লেখকের শ্রদ্ধেয়-প্রিয় পূর্বজ, সমসাময়িক বন্ধুবর্গ এবং প্রীতি ও স্নেহভাজন অনুজেরা।
আনোয়ারা সৈয়দ হক এঁদের সবাইকে অবলোকন করেন উদার-প্রসারিত দৃষ্টিতে। ফলে ‘স্মৃতির খেয়ায় যাই ভেসে যাই’ পাঠে স্মৃতি সততই সুখের- এই বোধপুষ্পের পাশাপাশি স্মৃতিবৃক্ষের কাঁটাও দৃশ্যমান হতে থাকে।
স্মৃতির খেয়ায় আনোয়ারা সৈয়দ হক যেমন ভেসে চলেছেন তেমনি পাঠককেও প্রলুব্ধ করেন তাঁর স্মৃতিসমুদ্রের আনন্দিত-বিষাদিত জলে অবগাহনে।
বইয়ের তথ্য
| নাম | স্মৃতির খেয়ায় যাই ভেসে যাই |
|---|---|
| ইংরেজি নাম | Sritir kheai jai veshe jai |
| লেখক | আনোয়ারা সৈয়দ হক |
| প্রকাশনী | জাগতিক প্রকাশন |
| বিষয় | আত্মজীবনী |
| পৃষ্ঠা সংখ্যা | ১৪৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২২ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
