সমকালীন গল্প

প্রিয় নদীর গল্প

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳240

৳ 32025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 80

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

অবিমৃশ্যকারীদের দুর্বুদ্ধিতে সাময়িক লোভ ও লাভের হিসেব বড় করে দেখতে গিয়ে স্বাভাবিক নদীগুলোর সঙ্গে যথেচ্ছচারের ত্রুটি করেনি সভ্য মানুষ! আরও মর্মান্তিক যে, উন্নয়নের নামে বিরামহীন আত্মঘাতী নদী-শাসন! অথচ নদ-নদীর ইতিহাসই বাঙলার ইতিহাস। নদ-নদীর তীরে মানব সভ্যতা অগ্রগতির চিহ্ন এঁকে রাখে; মানুষের বসতি, কৃষির পত্তন, গ্রাম-নগর, বাজার-বন্দর, শিল্প-সাহিত্য, ধর্মকর্ম সবকিছুরই বিকাশ ঘটায়।

দুর্বৃত্তদের বিপরীতে কল্যাণকামী মানুষের মননে রক্তক্ষরণ সচল রাখতে পারছে না নদীর নাব্যতা। আশাবাদী মানুষও নাছোড়বান্দা, বাইরে না হলেও ভেতরে তার নিজস্ব নদীতে লেগেই থাকে জৈবনিক জোয়ার। অদ্ভুত এক ভালোবাসায় নদীর জন্য আগলে রাখে সতর্ক প্রহরা। সেখানে উচ্ছ্বসিত উদ্দাম বন্যায় মানুষের বসতি ভাঙে নদী, আবার এই বন্যাই তার মাঠে মাঠে সোনা ফলায়।

একত্রিশ জন বাংলাদেশ ও ভারতীয় লেখকের আশা-হতাশার সেই বাস্তব এবং একই সাথে কল্পনদীর আখ্যান ‘প্রিয় নদীর গল্প’। যেহেতু মানুষেরও কিছু দায় থেকে যায় প্রজ্ঞায়; সেই আকাক্সক্ষার কথামালাই নদীর স্রোতের মতো উচ্ছল এই গ্রন্থে। পাঠক এই হৃদয়-নদীর শীতল জলে স্নিগ্ধ হবেন এই আশা ন্যায্য। ‘সময় একটি নদী এবং গ্রন্থ হলো একটি নৌকা’ ড্যান ব্রাউনের এই বাণীর মতো তাই নদী ও নৌকার অব্যাহত জয়যাত্রাই এ গ্রন্থের ঐকান্তিক অভিলাষ।

-সত্যজিৎ রায় মজুমদার, লেখক ও গবেষক।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম প্রিয় নদীর গল্প
ইংরেজি নাম Prio nodir golpo
লেখক ফয়সাল আহমেদ
প্রকাশনী জাগতিক প্রকাশন
বিষয় সমকালীন গল্প
আইএসবিএন 9789849490999
পৃষ্ঠা সংখ্যা ১৬০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২১
ফয়সাল আহমেদ

সম্পাদনা সম্পর্কে

ফয়সাল আহমেদ

উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক। প্রকাশিত উপন্যাসঃ জয়া (২০১৯), ইউটার্ন (২০২৪) এবং কালবিহঙ্গ (২০২৫) প্রকাশিত ছোট গল্পঃ লুসিফার (২০২৪) এবং ডেভিল’স ব্রেথ (২০২৪) কালবিহঙ্গ উপন্যাসটি চিলেকোঠা-বইকথা এক্সপ্রেস সেরা পাণ্ডুলিপি-২০২৪ প্রতিযোগিতায় সেরা পাণ্ডুলিপি হিসাবে নির্বাচিত হয়।

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 240

৳ 32025% ছাড়