শতাব্দী পেরিয়ে
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আত্মজীবনী মূলক ইতিহাস ও রাজনৈতিক গ্রন্থ । মূলত পুরো বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকে ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও তার ব্যক্তিজীবন নিয়ে লেখা । হায়দার আকবর খান রনোর মতো রাজনৈতিক নেতা ও দেশের কমিউনিস্ট আন্দোলনের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব যখন আত্মজীবনী লেখেন, তখন তা হয়ে দাঁড়ায় রাজনৈতিক দলিল। মার্কসীয় তত্ত্ব, রাশিয়ান ও সোভিয়েতের বিভিন্ন তত্ত্ব, রাজনীতি, অর্থনীতি, দর্শন এমনকি সাহিত্য ও বিজ্ঞান নিয়েও তার রয়েছে অনেক রচনা।
কিন্তু জীবনীমূলক এ বই রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতির আত্মানুসন্ধান। ষাটের দশকের শুরু থেকে বিংশ শতাব্দীর পুরোটা জুড়ে সংগ্রাম ও রাজনৈতিক ঘটনাবলীর অভিজ্ঞতাসমৃদ্ধ লেখাটি যখন ধারাবাহিকভাবে খবরের কাগজে প্রকাশিত হচ্ছিল, তখনই পাঠকের কৌতূহল সৃষ্টি করেছিল। আত্মজীবনী হলেও গ্রন্থের পরিধি ও বিস্তার বহুদূর পর্যন্ত জাতীয় রাজনীতি থেকে কমিউনিস্ট আন্দোলন, দেশ থেকে বিদেশ, ব্যক্তিজীবন থেকে সমাজজীবন, বড় বড় রাজনৈতিক ঘটনা থেকে ছোট ছোট চমকপ্রদ কাহিনী- যা গ্রন্থটিকে বহুমাত্রিক বৈশিষ্ট্য দান করেছে। ইতিহাসের উপাদান ও তত্ত্বের গভীরতাও পাঠক পাবেন গল্পের ঢং-এ লেখা এ রচনা থেকে, যদিও লেখক বইটিকে ইতিহাস বা তাত্ত্বিক রচনা বলতে রাজি নন। শতাব্দী পেরিয়ে বইতে লেখক পেছনের দিনগুলির দিকে ফিরে তাকিয়েছেন, কিন্তু অঙ্গুলি নির্দেশ করেছেন নতুন শতাব্দীর দিকে।
বইয়ের তথ্য
| নাম | শতাব্দী পেরিয়ে |
|---|---|
| ইংরেজি নাম | sotabdi pariye |
| লেখক | হায়দার আকবর খান রনো |
| প্রকাশনী | তরফদার প্রকাশনী |
| বিষয় | ইতিহাস |
| আইএসবিএন | 9847790272 |
| পৃষ্ঠা সংখ্যা | ৫২৫ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০১২ |
| পৃষ্ঠা সংখ্যা | 525 |
| ভাষা | bangla |
| ISBN | 9847790272 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
