নজরুলের ভক্তিমূলক গানে ঈশ্বরপ্রেমের স্বরুপসন্ধান
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) বাংলাদেশের জাতীয় কবি। কিন্তু তিনি যতোটা পরিচিত, ততোটা পঠিত নন। কাজী নজরুল ইসলাম কেবল দ্রোহের কবি নন, তিনি প্রেমের কবি, মানবাধিকারের কবি, সাম্যের কবি। নিশাত শারমিন নজরুলের ভুক্তিমূলক গানে ঈশ্বরপ্রেমের স্বরূপসন্ধান রচনা করে নজরুলের আরেকটি পরিচয়ের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন—নজরুল ঈশ্বরভক্তির কবি । কাজী নজরুল ইসলামের মতবাদ ও বিশ্বাস নিয়ে বাঙালি পাঠক সমালোচকের মনে নানা প্রশ্ন আছে। ব্রিটিশ-বিরোধী আন্দোলনের যুগে ভারতীয় জাতীয়তাবাদীরা তাঁকে ধর্মনিরপেক্ষ বা সেক্যুলার হিসেবে চিহ্নিত করতে চেয়েছেন। শ্যামাসঙ্গীত রচনা করার অপরাধে যে সব সমালোচক তাঁকে ‘কাফির’ ঘোষণা করেছিলেন, পাকিস্তান সৃষ্টির পর তাঁরাই আবার কাজী নজরুল ইসলামকে ‘ইসলামী সংস্কৃতির ধারক ও বাহক’ বলে প্রতিষ্ঠা করতে চেয়েছেন।
নজরুলের রচনাকে আরো ‘ইসলাম-সম্মত’ করে তোলার অপচেষ্টায় তাঁরা কবির লেখা সংশোধন করেছেন। ‘সজীব করিব মহাশ্মশান' বদলে লেখা হয়েছে ‘সজীব করিব গোরস্থান।' কিন্তু সাহিত্যে রাজনৈতিক শুদ্ধিকরণের অপচেষ্টা মহাকালের আদালতে টেকে না। নিশাত শারমিন তাঁর রচনায় কবি নজরুলের নানা রচনার প্রেক্ষাপট এবং উদাহরণ বিশ্লেষণ করে দেখিয়েছেন যে তিনি সেক্যুলার ছিলেন না, কিংবা ইসলাম-পন্থি বা হিন্দুত্ব-পন্থি ছিলেন না। তিনি ছিলেন অবিভক্ত ভারতের প্রতিনিধি, তাঁর অভীষ্ট ছিল সাংস্কৃতিক সমন্বয়।
বইয়ের তথ্য
| নাম | নজরুলের ভক্তিমূলক গানে ঈশ্বরপ্রেমের স্বরুপসন্ধান |
|---|---|
| ইংরেজি নাম | nazruler voktimulok gane isshorpreamer sorupsondhan |
| লেখক | নিশাত সারমিন জেসমিন |
| প্রকাশনী | স্বদেশ শৈলী |
| বিষয় | সঙ্গীত বিষয়ক বই |
| আইএসবিএন | 9789849506867 |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২১ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!