দর্শন

দ্য প্রফেট

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳150

৳ 20025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 50

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

* কহলিল জিবরানের একটি বিখ্যাত ট্রিলজি রয়েছে, যা বিশ্বসাহিত্যে সর্বজন সমাদৃত। ট্রিলজি’র প্রথমটি হলো- ‘দ্য প্রফেট’। দ্বিতীয়টি হলো- ‘দ্য গার্ডেন অফ দ্য প্রফেট’ এবং তৃতীয়টি হলো- ‘দ্য ডেথ অফ দ্য প্রফেট’।

‘দ্য প্রফেট’ বইয়ের প্রাসঙ্গিক বিষয় হলো- জীবন-দর্শন। ‘দ্য গার্ডেন অফ দ্য প্রফেট’ বইয়ের প্রাসঙ্গিক বিষয় হলো- মানুষের সাথে প্রকৃতির সংস্রব, এবং ‘দ্য ডেথ অফ দ্য প্রফেট’ বইয়ের প্রাসঙ্গিক বিষয় হলো- বিধাতার সাথে মানুষের অনুষঙ্গ।

কহলিল জিবরানের এই ট্রিলজি গত এক শতাব্দী ধরে মানুষকে জীবনের আত্ততা সম্পর্কে উপলব্ধি করিয়ে যাচ্ছে। ‘দ্য প্রফেট’ বইটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯২৩ সালে। মূলতঃ এ বইটির জন্যই তিনি সর্বাধিক পরিচিতি লাভ করেছেন। ২০১৬ সাল পর্যন্ত বইটির ইংরেজি ভার্শনের ২০ মিলিয়নেরও অধিক কপি বিক্রয় হয়েছে।

* এ পর্যন্ত বিশ্বসাহিত্যে যতগুলো আধ্যাত্মিক বই রচিত হয়েছে, তা’র মধ্যে ‘দ্য প্রফেট’ সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছে। বইটি পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। শেক্সপিয়ার এবং লাও-জু’র পরে সাহিত্যের ইতিহাসে তৃতীয় সর্বাধিক-পঠিত কবি হিসেবে কহলিল জিবরানকে বিবেচনা করা হয়।

* ২৬টি কাব্যিক প্রবন্ধ ও জিবরানের চিত্রকর্ম দ্বারা বইটি সজ্জিত করা হয়েছে। বইটিতে জিবরান তাঁর জীবন-দর্শন সম্পর্কে কথা বলেছেন। তাঁর দর্শনকে এখন মানুষ স্বতন্ত্র চোখে দেখে, এবং ‘জিব্রানিজম’ বলেও আখ্যা দেয়।

* ‘দ্য প্রফেট’ এর বাংলা পরিভাষা ‘পথপ্রদর্শক’।

* এ বইয়ে আলমুস্তাফা নামক একজন আধ্যাত্মিক পুরুষের কথা বর্ণনা করা হয়েছে। মূলতঃ এখানে পথপ্রদর্শকের ভূমিকাটা তিনিই পালন করেছেন। কাহিনীটা হলো এরূপ: আলমুস্তাফা দীর্ঘ ১২ বছর ধরে অরফালিস নামক একটি বিদেশী শহরে বসবাস করে আসছিলেন। তিনি এখন তাঁর নিজ জন্মভূমিতে ফিরে যেতে উন্মুখ। কোনো এক ঐশ্বরিক ইশারায় আজ থেকে প্রায় ১২ বছর পূর্বে তিনি এ শহরে এসেছিলেন।

* এ শহরের মানুষকে সঠিক, সত্য ও চিরন্তন পথের সন্ধান দেবার জন্য তাঁকে পাঠানো হয়েছিল। কিন্তু, ১২ বছর শেষে আজ যখন তিনি ফিরে যেতে প্রস্তুত, দীর্ঘ প্রতীক্ষার জাহাজ যখন তাকে নিয়ে যেতে এসেছে, তখন অরফালিসের বাসিন্দারা চারদিক থেকে ছুটতে ছুটতে তাঁর কাছে আসে এবং তাঁকে ঘিরে ধরে। তারা তাঁর ফিরে যাওয়ার পথ আগলে দাঁড়ায়।

* তারপর শহরের বিভিন্ন পেশায় নিয়োজিত থাকা বিভিন্ন লোক তাঁকে একে একে ২৬টি জীবন-দর্শনমূলক প্রশ্ন করতে থাকে। তিনিও একে একে উত্তর দিতে থাকেন। তাঁর সবগুলো উত্তরই ছিল পথপ্রদর্শনমূলক।

* ‘দ্য প্রফেট’ বইটি প্রণয়ন ও নিখুঁত করতে কহলিল জিবরান ১১ বছরেরও অধিক সময় নিয়েছিলেন। বইটি তাঁর সমগ্র সাহিত্য-জীবনে প্রতিনিধিত্ব করেছে। এ বইয়ের জন্য তিনি “দ্য বার্ড অফ ওয়াশিংটন স্ট্রিট” হিসাবে ভূষিত হয়েছিলেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম দ্য প্রফেট
ইংরেজি নাম The Prophet
লেখক কাহলীল জিবরান, আখতার উজ্জামান সুমন
প্রকাশনী অনুজ প্রকাশন
বিষয় দর্শন
পৃষ্ঠা সংখ্যা ৮০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৩
পৃষ্ঠা সংখ্যা80
ভাষাbangla
বান্ডিংhard cover
কাহলীল জিবরান

লেখক সম্পর্কে

কাহলীল জিবরান

Kahlil Gibran (January 6, 1883 – April 10, 1931) was a Lebanese-American artist, poet, and writer of the New York Pen League. Gibran was born in the town of Bsharri in the Mount Lebanon Mutasarrifate, Ottoman Empire (north of modern-day Lebanon), to Khalil Gibran and Kamila Gibran (Rahmeh). As a young man Gibran immigrated with his family to the United States, where he studied art and began his li...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 150

৳ 20025% ছাড়