সমকালীন গল্প

শূন্যপুর

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳263

৳ 35025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 87 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

“পৃথিবীর সব গল্পই আসলে লেখা হয়ে গেছে” এ কথার সাথে শতভাগ সহমত পোষণ করেও আমরা নতুন গল্প লিখি, পড়ার জন্য নতুন গল্পের খোঁজ করি। মানব হৃদয়ের অনুভূতির ওঠানামা ও টানাপোড়েন সৃষ্টির সূচনালগ্ন থেকে একই রকম হলেও ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন রঙ্গমঞ্চে মঞ্চস্থ হয় জীবনের নিত্যনতুন নাটক। আর সেই সব ঘটনাই হয়ে ওঠে আমাদের নব নব গল্পের উপজীব্য।

যে উদ্বেগ নিয়ে প্রাচীন গুহামানব গুহার সামনে আগুন জ্বালিয়ে রাখত বন্য পশুর আক্রমণ থেকে নিজের পরিবারের সুরক্ষার উদ্দেশ্যে, সেই একই দুশ্চিন্তায় আজও মানুষ দরজার ছিটকিনি কিংবা গ্যাসের চুলা ঠিকমত বন্ধ হয়েছে কিনা তা দ্বিতীয়বার চেক করে। বদলে গেছে মানুষের পারিপার্শ্বিকতা কিন্তু বদলায়নি মানুষের আবেগ ও অনুভূতি, প্রেম ও সম্পর্ক, রক্তের রঙ ও হৃদয়ের স্পন্দনের মতই তা অকৃত্রিম, প্রথম প্রেমের প্রথম চুম্বনের মতই আদিম ও কালোত্তীর্ণ।

সমসাময়িক সাহিত্যের শুদ্ধ অশ্লীলতামুক্ত পরিচ্ছন্ন ও মানসম্মত ধারাকে যারা এগিয়ে নিয়ে চলেছেন সামনের দিকে, এমন প্রতিশ্রুতিশীল গদ্য লেখকদের সেরা সৃষ্টিগুলো আবদ্ধ হয়েছে দুই মলাটের মাঝে, একত্রিত হয়েছে এই সংকলনে। এই সংকলনের প্রতিটি গল্পই দুর্দান্ত চৌম্বক শক্তির অধিকারী, যা প্রতিটি গল্পের প্রথম শব্দ থেকেই পাঠককে টেনে ধরে রাখার, আচ্ছন্ন করে রাখার মত ক্ষমতাসম্পন্ন। সংকলনের লেখকদের প্রত্যেকেই ইতোমধ্যেই ফেসবুকে কিংবা অনলাইনে নিজেদের পাঠকমহল তৈরি করতে সমর্থ হয়েছেন।

এত নাম থাকতে কেন “শূন্যপুর”? কারণ এই সংকলন দৈনন্দিন জীবনের ক্লান্তি দূর করে পাঠককে নিয়ে যাবে আনন্দ বেদনা প্রেম ও জীবনবোধের এক অতুলনীয় ভুবনে, যাতে পাঠক ডুব দিতে পারেন এক আকর্ষণীয় গল্পের রাজ্যে। কিছুটা সময় প্রাত্যহিক একঘেয়েমি ভুলে গিয়ে হারিয়ে যেতে পারেন এক অন্য জগতে।

যেখানে পাঠক নিজেকে আবিষ্কার করবেন এক অনন্য উচ্চতায়, ভেসে বেড়াবেন পাখির পালকের মত কিংবা শিমুল তুলোর মত।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম শূন্যপুর
ইংরেজি নাম shunnopur
লেখক ফরহাদ হোসেন, সালমা সিদ্দিকা, এশরার লতিফ, লুৎফুন্নাহার পিকি, রেশমী রফিক, লুনা নুসরাত, শানজানা আলম, তাবাসসুম নাজ, ফারহানা সিনথিয়া, মৌলী আখন্দ
প্রকাশনী আজব প্রকাশ
বিষয় সমকালীন গল্প
আইএসবিএন 9789849603924
পৃষ্ঠা সংখ্যা ১৭৬
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২১
পৃষ্ঠা সংখ্যা176
ভাষাbangla
ISBN9789849603924
বান্ডিংhard cover
ফরহাদ হোসেন

লেখক সম্পর্কে

ফরহাদ হোসেন

জন্ম ও বেড়ে ওঠা ফরিদপুর শহরে। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ফরহাদ হোসেন—একজন লেখক, চিত্রনাট্যকার, নির্মাতা, প্রযোজক, সঞ্চালক এবং সাংস্কৃতিক সংগঠক। শিকাগোর বিখ্যাত ডিপল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ম্যানেজমেন্ট এবং ইনফরমেশন সিস্টেমস-এ স্নাতকোত্তর, বর্তমানে আমেরিকার একটি প্রখ্যাত কোম্পানীতে আইটি কনসালট্যান্ট হিসেবে কর্মরত শশব্যস্ত ফরহাদ হোসেনের সিংহভাগ সময় কাটে ল...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 263

৳ 35025% ছাড়