উপন্যাসসমগ্র/সংকলন

আহমদ ছফার পাঁচটি উপন্যাস

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳375

৳ 50025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 125

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

‘আহমদ ছফার পাঁচটি উপন্যাস’ বইয়ের ভূমিকাঃ

‘‘আহমদ ছফা তাঁর শিল্পচর্চায় ব্যক্তির মধ্যে ইতিহাসের অতীত ও বর্তমানকে একটি বিন্দুতে নিয়ে আসেন । তাই ব্যক্তি তাঁর উপন্যাসে একটি মাত্র লোক হয়ে শেষ হয়ে যায় না, সে মানুষের ভুমিকা পালন করার দায়িত্ব লাভ কারে । ইতিহাসকে এগিয়ে নিতেও সে মানুষকে নিরন্তর চাপ দিয়ে চলেছে । এখানেও কিন্তু ছফার প্রকৃতি একজন ঔপন্যাসিকের; শুধু প্রেরণা কিংবা শুধু আবেগ নয়, শুধু বুদ্ধিবৃত্তি মননশীলতা নয়, মানুষের সমগ্র পরিচয় খুঁজে বের করার স্পৃহা তাঁর মধ্যে প্রবল । আহমদ ছফা যখন খবরের কাগজে কলাম লেখেন তখনও রোজকার তুচ্ছু ঘটনায় মানুষের এবং মানুষের বাসভূমির সমগ্র চেহারাটি দেখার উদ্যোগ নেন । বাংলাদেশের ধর্মীয় উন্মাদনা ও ধর্মীয় ফ্যাসিবাদকে তিনি আঘাত হানেন প্রচন্ড বিদ্রুপে । কেবল খ্যাতিমান হওয়ার মতলবে শিল্পমানশূন্য নিচু রুচির বই যখন সাম্প্রদায়িকতা বিরোধিতার নামে নিজের দেশবাসীকে ছোটো করে, তখনও সেই অসৎ তৎপরতাকে তিনি এতোটুকু ছাড় দেন না; ব্যঙ্গে বিদ্রপে ও তিরস্কারে জর্জরিত করে তোলেন তাকে । আঘাত করার জন্যে কৌতুক প্রয়োগে তাঁর নৈপুণ্য বাঙলা সাহিত্যে বিরল । স্বীকৃত ও গৃহীত প্রতিষ্ঠানগুলির দিকে বাঁকা চোখে তাকানো ও ঠাট্রাবিদ্রুপের মধ্যে তাদের চিহ্নিত করা এবং এই করতে করতে সত্যের আভাস পাওয়া তাঁর ঔপন্যাসিক অনুসদ্ধানের লক্ষণ । ব্যক্তির মধ্যে ইতহাসকে ও ইতিহাসে বর্তমান ব্যক্তিটিকে নিবিড় করে অনুভব করার তাগিদে পাঠক আহমদ ছফার অনুসন্ধানী অভিযানে শরিক হবেন । কাজটা প্রায়ই খুব সুখের নয়, স্বস্তিরও নয়; তাঁর রচনা পাঠককে চুবিয়ে দিতে পারে গ্লানিরোধে । আবার গ্লানি মোচনের অস্থির তাগাদও আসে আহমদ ছফার কাছ থেকেই’’

আখতারুজ্জামান ইলিয়াস

সূচীপত্র

>* ওঙ্কার ১৭-৪০

* আলি কেনান ৪১-৯৬

* মরণ বিলাস ৯৭-১৫৬

* অলাত চক্র ১৫৭-২৮৫

* সূর্য তুমি সাথী ২৮৭-৩৭৯

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আহমদ ছফার পাঁচটি উপন্যাস
ইংরেজি নাম Ahmad Chafar 5ti uponnas
লেখক আহমদ ছফা
প্রকাশনী স্টুডেন্ট ওয়েজ
বিষয় উপন্যাসসমগ্র/সংকলন
আইএসবিএন 9789849279303
পৃষ্ঠা সংখ্যা ৩৮০
ভাষা bangla
বাঁধাই hard cover
সংস্করণ ২০১৭ সাল
পৃষ্ঠা সংখ্যা380
ভাষাbangla
ISBN9789849279303
বান্ডিংhard cover
আহমদ ছফা

লেখক সম্পর্কে

আহমদ ছফা

বাঙালি মুসলিম লেখকদের মধ্যে অন্যতম কীর্তিমান কথাসাহিত্যিক আহমদ ছফা একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, সাংবাদিক, গণবুদ্ধিজীবী ও চিন্তাবিদ। বাবা-মায়ের দ্বিতীয় সন্তান আহমদ ছফা জন্মগ্রহণ করেন ১৯৪৩ সালের ৩০ জুন, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামে। নিজ এলাকায় তাঁর শিক্ষাজীবন শুরু হয়, এবং ১৯৫৭ সালে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেন। ছাত্রাবস্থায় তিনি কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হন এবং মাস্টারদা সূর্যসে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 375

৳ 50025% ছাড়