থ্রিলার ও অ্যাডভেঞ্চার

রহস্যলীনা - ৩

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳383

৳ 45015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 67

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

'রহস্যলীনা' ও 'রহস্যলীনা ২' এর দারুণ সাফল্যের পর চলন্তিকা প্রকাশনী এবার নিয়ে এসেছে রহস্যলীনা ৩! সমসাময়িক নারী লেখকদের লেখা নানা ধরনের অতিপ্রাকৃত ও রহস্য-রোমাঞ্চ গল্পের জমজমাট এই আয়োজন রহস্যলীনা ৩। প্রথম দুটো সিরিজের মতো এবারও থাকছে নানান চমক। বরং বলতে পারি, এবারের চমক ছাড়িয়ে গেছে আগের দুটোকেও! আট, ষোলো এর পর এবার এতে থাকছে ৩৫ জন প্রতিভাবান নারীর দৃপ্ত পদচারণা। চ্যালেঞ্জও আগের তুলনায় বেশি।

কারণ লেখালেখি আনন্দময় সৃজনশীল কাজ হলেও নির্ধারিত টপিকে লেখা যথেষ্ট কঠিন একটি কাজ, সেই টপিক যদি হয় রহস্য-রোমাঞ্চ-ভৌতিক ঘরানার লেখা,তারওপর এবার শব্দসীমাও বেধে দেওয়া। মাত্র ১৫০০ শব্দের মধ্যে নির্ধারিত টপিকে গল্প লিখতে হলে যথেষ্টই মেধার স্ফুরণ ঘটাতে হয়। এবং আমি বলব, আমাদের এই তরুণ লেখকেরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যথেষ্ট সাবলীলভাবেই। প্রতিটি গল্পই তার স্বমহিমায় স্বতন্ত্র। রোম্যান্স, ভয়, রহস্য কোনকিছুরই কমতি পড়েনি এতোটুকু।

এক মলাটে এতোগুলো রোমাঞ্চকর কাহিনীর বর্ণিল আয়োজন পাঠককে রোমাঞ্চকর আনন্দ দেবে নিঃসন্দেহে। এতে ফৌজিয়া খান তামান্নার মতো অভিজ্ঞ লেখক যেমন আছেন, তেমনি সদ্য এসএসসির চৌকাঠ পেরোনো নিতান্তই নবীন লেখক ও আছেন! নবীন ও প্রবীণের অপূর্ব মেলবন্ধনে নতুন ভাবনা, অভিনব বিষয়বস্তু, স্বতন্ত্র লেখনশৈলী, আনকোরা পটভূমিসহ পাঠক প্রতিটি গল্পেই নতুনত্ব খুঁজে পাবেন এই বইটিতে। আগের দুইটি রহস্যলীনার জনপ্রিয়তার রেশ টেনে 'রহস্যলীনা ৩' ছাড়িয়ে যাক নিজেকে, ছড়িয়ে পড়ুক পাঠক হৃদয়ের আবেশে। - জান্নাতুল ফেরদৌস ইতি।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম রহস্যলীনা - ৩
ইংরেজি নাম Rohossholila-3
লেখক ফৌজিয়া খান তামান্না
প্রকাশনী চলন্তিকা
বিষয় থ্রিলার ও অ্যাডভেঞ্চার
আইএসবিএন 978-984-96258-2-7
পৃষ্ঠা সংখ্যা ২৪০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২২
পৃষ্ঠা সংখ্যা240
ভাষাbangla
ISBN978-984-96258-2-7
বান্ডিংhard cover
ফৌজিয়া খান তামান্না

লেখক সম্পর্কে

ফৌজিয়া খান তামান্না

ভাষার মাসে জন্ম নেয়া ফৌজিয়া খান তামান্না। সবুজ প্রকৃতি ঘেরা ভীষনই এঁদো গ্রামে বেড়ে ওঠা ফৌজিয়া খান তামান্না আস্তে আস্তে হয়ে ওঠেন ভাষাশিল্পী।কলেজ এবং পরবর্তী লেখাপড়া,সংসার স্থায়িত্ব ঢাকাতে হলেও পুরোটা স্কুলজীবন মায়ের সাথে কেটেছে সেই এঁদো গ্রামেই। আর তাই চলনে, বলনে, চিন্তাধারায় গ্রাম্য প্রভাব প্রকট। এবং তিনি ভালোবেসে এই প্রভাব বয়ে বেড়াতে চান চিরকালই। স্কুল কলেজে লেখালেখি, সাথে জাতীয় দৈনিকের সাহিত্য প...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 383

৳ 45015% ছাড়