বাংলা কবিতা

বৃষ্টিমুখর দিনে

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳170

৳ 20015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 30

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

লেখালেখির ক্ষেত্রে সবার আকর্ষণ খুব ছোটো থেকে হলেও আমার ক্ষেত্রে তা ব্যতিক্রম। মাধ্যমিক থেকে মনে মনে ছন্দ তৈরি করলেও কখনো খাতায় লেখা হয়নি। উচ্চ মাধ্যমিকে এসে প্রথমবার দশ লাইনের একটি ছড়া- কাগজে লিখি। তারপর থেকে নিয়মিত গল্প, কবিতা লেখা শুরু। তখন থেকেই স্বপ্ন দেখি নিজের লেখাগুলো ছাপা অক্ষরে দেখার। নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতেই আজকে এই বই করা। প্রথমে সাহস হচ্ছিল না। কিন্তু প্রিয়জনদের উৎসাহ, অনুপ্রেরণা আমাকে সাহস জুগিয়েছে। যারা আমাকে উৎসাহ দিয়ে নিজেকে বিশ্বাস করার শক্তি দিয়েছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। বিশেষ কৃতজ্ঞতা শ্রদ্ধেয় গীতিকার, কবি শাহনূর শাহীন ভাইয়ের প্রতি। আমি শুধু লেখার মধ্যেই সীমাবদ্ধ ছিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কাজ তিনি করেছেন। সেজন্য উনার কাছে চিরকাল ঋণী হয়ে থাকব।

একটা কথা অবশ্যই স্বীকার করতে হবে যে, আমার লেখাগুলো মহৎ কোনো সাহিত্যকর্ম নয়। চারপাশে যা দেখি, যা উপলব্ধি করি তাই লিখে রাখি। লেখাগুলো কবিতার মতো হলেও এগুলো ঠিক কবিতা নয়। এজন্য আমি এগুলোর নাম দিয়েছি অ-কবিতা। পাঠক মহলের কাছে ভুলগুলো ধরিয়ে দেওয়ার অনুরোধ। আমি পরবর্তীতে শুধরে নিব ইনশাআল্লাহ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বৃষ্টিমুখর দিনে
ইংরেজি নাম bristimukhor din
লেখক ঝুমা আক্তার
প্রকাশনী সাহিত্যদেশ
বিষয় বাংলা কবিতা
আইএসবিএন 9789848069509
পৃষ্ঠা সংখ্যা ৬৪
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৩
পৃষ্ঠা সংখ্যা64
ভাষাbangla
ISBN9789848069509
বান্ডিংhard cover
ঝুমা আক্তার

লেখক সম্পর্কে

ঝুমা আক্তার

ঝুমা আক্তার, সমকালীন বাংলা কবিতার তরুণ কণ্ঠস্বর, যিনি নিজেকে কবির পরিবর্তে ‘অ-কবি’ বলে পরিচয় দিতে ভালোবাসেন। তার জন্ম কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায়। পিতা মিনাল গাফর ও মাতা মাজেদা বেগম। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যবস্থাপনা বিভাগে অধ্যয়নরত। যদিও তার একাডেমিক পরিচয় ভিন্ন ধারার, কিন্তু হৃদয়ের গভীরে বহমান অনুভবের নদী তাকে টেনে এনেছে সাহিত্যের স্রোতধারায়। লেখালেখি তার নিছক শখ নয়, বরং...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 170

৳ 20015% ছাড়