সমকালীন গল্প

হাসি বি ক্রয় ইহবে

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳170

৳ 20015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 30

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

হায়দার সাহেব ইদানীং রাত দুইটার আগে বাসায় ফেরেন না। তার বয়স পঞ্চাশ ওভার হলেও চেহারা বলে টুয়েন্টি! চেহারা থেকে দিন দিন বয়সের ছাপ কমছে! অনেকটা ক্রিকেট ম্যাচের মতো।

ঞ্চাশ ওভার, তারপর টুয়েন্টি। যে হাবভাব তাতে হায়দার সাহেব সমনের দিনে সিক্স এ সাইড ম্যাচের মতো ছয় বছরের শিশু হয়ে যাবেন কি না যথেষ্ট সন্দেহ আছে। উল্টো দিকে রাবেয়া বেগম হায়দার সাহেবের স্ত্রীর বয়স চল্লিশ হলেও চেহারা ইট ভাঙা খোয়ার মতো ভেঙেচুরে যাচ্ছে। দেখলে মনে হয় পঞ্চাশ ওভার। চেহারা ভেঙে গেলেও মেজাজ দেমাগ এখনো ঠিক আছে। পান থেকে চুন খসলে তার মেজাজ গরম হয়ে যায়। মেজাজের সবটুকু ঢেলে দেন হায়দার সাহেবের ওপর। হায়দার সাহেব তো প্লাস্টিক না যে মেজাজের গরমে গলে যাবেন। ডিমও না যে ভাজি হবেন। তিনি নিতান্ত শান্তশিষ্ট ভদ্রলোক। মফস্বল শহরে বড় ব্যবসায়ী হিসেবে সুপরিচিত। গভীর রাতে বাড়ি ফেরা নিয়ে কম বিতর্ক হয়নি। ছেলেমেয়ে দুটো লেখাপড়ার সুবাদে বাইরে থাকায় মায়ের পক্ষে দাঁড়াতে পারছে না। রাবেয়া বেগমের একটাই প্রশ্ন, বয়স হয়েছে এত রাত পর্যন্ত বাইরে কী?

―ব্যবসায়ী মানুষ। ব্যবসা করি।

―রাতের বেলা কীসের ব্যবসা? রাবেয়া বেগমের কথার ঝাঁজ যত বাড়ে হায়দার সাহেবের মুখে ততোধিক প্রশান্তির হাসি ফোটে। যেন চিৎকার দিতে দিতে মহিলার গলা ফেটে মরে যাওয়ার অপেক্ষায় আছেন। মুখে হাসি নিয়ে বলেন, ছোট শহরের বড় ব্যবসায়ীরা সারা দিন ব্যবসা করে রাতের বেলা ক্লাবে বৈঠকে বসে, কীভাবে আরো উন্নতি করা যায়।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম হাসি বি ক্রয় ইহবে
ইংরেজি নাম hasi bikroy hoibe
লেখক মোহাম্মদ অয়েজুল হক
প্রকাশনী সাহিত্যদেশ
বিষয় সমকালীন গল্প
আইএসবিএন 9789848069653
পৃষ্ঠা সংখ্যা ৬৪
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৩
পৃষ্ঠা সংখ্যা64
ভাষাbangla
ISBN9789848069653
বান্ডিংhard cover
মোহাম্মদ অয়েজুল হক

লেখক সম্পর্কে

মোহাম্মদ অয়েজুল হক

মোহাম্মদ অয়েজুল হক। নড়াইল জেলার কালিয়া থানার অন্তর্ভুক্ত টোনা গ্রামে তার নানাবাড়িতে ১৯৮৫ সালের ২৭ নভেম্বরে জন্মগ্রহণ করেন। দাদাবাড়ি বা গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার অন্তর্ভুক্ত ফলসী গ্রাম। বাবার চাকরির সুবাদে বেড়ে ওঠা খুলনা শহরে। সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়, খুলনা থেকে এসএসসি ও সরকারি সুন্দরবন কলেজ থেকে এইচএসসি পাস করেন। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে হার্ডওয়্যার ও ট্রাবল শুটিং...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 170

৳ 20015% ছাড়