সাহিত্য সমালোচনা

লোকসাহিত্য

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳168

৳ 20016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 32

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"লোকসাহিত্য" বইটির ভূমিকা থেকে নেয়াঃ

বাংলাদেশ ফোকলোরের দিক দিয়ে এক সমৃদ্ধ অঞ্চল। এই অঞ্চলের নিরক্ষর জনগোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতিকে যেমন ভালোবাসে, তেমনি সেই সংস্কৃতিকে নিজেদের মধ্যে লালনের যে-নিষ্ঠা সেক্ষেত্রেও তাদের আন্তরিকতার কোনো অভাব নেই। বাংলাদেশের উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ নিরক্ষর হতে পারে, কিন্তু সেই নিরক্ষরতা তাদের শিল্পচেতনাকে তেমন বিঘ্নিত করতে পেরেছে বলে মনে হয় না।

উত্তরাঞ্চলের ফোকলোর সংগ্রহ ও সংরক্ষণের ক্ষেত্রে বাঙালি মনীষীদের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) সর্বপ্রথম ভূমিকা পালন করেন। এ প্রসঙ্গে প্রখ্যাত ফোকলোরবিদ ড. মযহারুল ইসলাম বলেছেন, লোকসাহিত্যের আলোচনায় সূত্রপাত করে তিনি আমাদের পথিকৃৎ হয়ে আছেন। উত্তরাঞ্চলের ফোকলোর সংগ্রহে কবিগুরুর অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করবো, তবে তার আগে উত্তরাঞ্চলে ফোকলোর চর্চার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরার প্রয়োজনীয়তা অনুভব করছি।

বাংলাদেশের উত্তরাঞ্চলের ফোকলোর সংগ্রহ ও সংরক্ষণের কাজ ঠিক কখন থেকে শুরু হয়েছে আজ তা সঠিকভাবে নিরূপণ করা মোটেও সহজ কাজ নয়। ইতিহাসপাঠে জানা যায় অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ প্রশাসনিক কর্মচারী ও মিশনারিরা এ অঞ্চলের সমৃদ্ধ ফোকলোরকে বিশেষভাবে উপলব্ধি করতে পেরেছিলেন, যে কারণে তাঁরা নিজেদের কাজকর্ম ছাড়াও যাদের মধ্যে বসবাস করতেন তাদের মধ্য থেকে ফোকলোরের নানা উপকরণ-সংগ্রহের কাজে আত্মনিয়োগ করেছিলেন। উত্তরাঞ্চলের ফোকলোরের নানা উপাদান সংগ্রহের ব্যাপারে ব্রিটিশ কর্মচারী ও মিশনারিরা যে অবদান রেখেছেন, আমাদের ফোকলোর সংগ্রহের ইতিহাসে তা এক গুরুত্বপূর্ণ ঘটনা।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম লোকসাহিত্য
ইংরেজি নাম lokosahityo
লেখক রবীন্দ্রনাথ ঠাকুর
প্রকাশনী আপন প্রকাশ
বিষয় সাহিত্য সমালোচনা
আইএসবিএন 9789849427469
পৃষ্ঠা সংখ্যা ১১২
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২১
পৃষ্ঠা সংখ্যা112
ভাষাbangla
ISBN9789849427469
বান্ডিংhard cover
রবীন্দ্রনাথ ঠাকুর

লেখক সম্পর্কে

রবীন্দ্রনাথ ঠাকুর

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, ছোটগল্পকার, চিত্রশিল্পী, সংগীতস্রষ্টা, অভিনেতা, কন্ঠশিল্পী, কবি, সমাজ-সংস্কারক এবং দার্শনিক। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য প্রথম বাঙালি হিসেবে ১৯১৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ মে তৎকালীন ব্রিটিশ-শাসিত ভারতে কলকাতার ধনাঢ্য ও সংস্কৃতিমনা জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 168

৳ 20016% ছাড়