রম্য ও হাসির গল্প

এক থাপ্পড়ে দুই মশা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳213

৳ 25015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 37

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

তপ্ত সময়ে রম্য হচ্ছে এক জাররা হিমেল হাওয়া। সারা দিনের অস্থিরতা বসের ধমক, দুর্নীতির গ্রাস, নাকাল-যানজট, ভবনধস কিংবা অগ্নিকাণ্ড, করাল-দ্রব্যমূল্য শেষে আপনার তো ইচ্ছে করবেই একটুখানি চোখ বুজতে, এক টুকরো স্বপ্ন দেখতে। স্বপ্ন দেখতে দেখতে আপনি হয়তো চায়ে চুবিয়ে টোস্ট খাবেন, টিভি খুলে বিনোদন খুঁজবেন কচুর লতির রেসিপিতে।

হঠাৎ স্ক্রলে দেখতে পাবেন ব্রেকিং নিউজ পা ফসকে নালায় পড়ে বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যু। ব্যস, আপনি চ্যানেল পাল্টে চলে যাবেন ঘটনাস্থলে। লাইভে।<

এখানেই দ্ব›দ্ব শুরু হয়ে যাবে মন আর মস্তিষ্কের। আপনি বিপন্ন বোধ করতে থাকবেন।

মন আর মস্তিষ্কের, আবেগ আর বুদ্ধির মিশেল না ঘটাতে পারলে আপনার জীবনটা তপ্ত দিনের মতোই থেকে যাবে, চায়ে ডোবানো টোস্ট-সন্ধ্যার নাগাল আর পাবেন না কখনো।

শফিক হাসানের বিশেষত্ব হচ্ছে, তাঁর লেখাগুলোতে শুধু আর রম্য থাকে না, মিশে থাকে বিদ্রুপ ও আবেগ আর বুদ্ধির মিশেলে তিনি সিদ্ধহস্ত।

আবেগ চলে গড়িয়ে, বুদ্ধি লাফিয়ে। এই দুই গতির গড় না করতে পারলে বিপদ। কিন্তু করা কঠিন। সবাই পারেন না। শফিক হাসান পারেন। হিউমার যদি গোলাপ হয়, উইট তবে কাঁটাসুদ্ধ গোলাপ। কাঁটাকে অস্বীকার করে অলীক জগতে বাস করার উপায় কি আছে?<br> নেই। তাই আপনার জন্য এই বই। এখানে আপনার জন্য আছে খরতাপের পরশ, আছে দিনশেষের টেস্টি টি-র রেসিপি, সঙ্গে এক টুকরো টোস্টও।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম এক থাপ্পড়ে দুই মশা
ইংরেজি নাম ak thappore dui mosha
লেখক শফিক হাসান
প্রকাশনী সাহিত্যদেশ
বিষয় রম্য ও হাসির গল্প
আইএসবিএন 9789848069752
পৃষ্ঠা সংখ্যা ১১২
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২২
পৃষ্ঠা সংখ্যা112
ভাষাbangla
ISBN9789848069752
বান্ডিংhard cover
শফিক হাসান

লেখক সম্পর্কে

শফিক হাসান

শফিক হাসান মূলত গল্পকার, অল্প-বিস্তর সবই লেখেন। মাড়াতে চান সাহিত্যের নানাবিধ বিস্তৃত প্রান্তর।জন্ম ২ জানুয়ারি, ১৯৮৩ সালে-তিতাহাজরা, বেগমগঞ্জ, নোয়াখালীতে। শিল্পসাধনা, লেখালেখিকে করে তুলেছেন জীবনের ব্রত। কৃষক পরিবারের জ্যেষ্ঠ পুত্রটি কীভাবে পারিবারিক ও সামাজিক সকল ধারা-সংস্কৃতির বাইরে এসে কালো অক্ষরের প্রেমে বুঁদ হয়ে উঠলেন-বড় বিস্ময়ের ব্যাপার।ভোগবাদী দুনিয়ায় বিপরীতমুখী পথে হাঁটলে পরিপার্শ্বের মানুষে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 213

৳ 25015% ছাড়